- প্রকাশিত: ১১ সেপ্টেম্বর ২০২৫ ০৩:১৮ পিএম
গোপালগঞ্জে জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃত্তি প্রদান
স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : গোপালগঞ্জে এসএসসি, এইচ এস সি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ১৪৬ জন শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃত্তি প্রদান করা হয়েছে। জেলা পরিষদের আয়োজনে এ সংবর্ধনা ও বৃত্তি প্রদান করা হয়।
আজ বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকালে গোপালগঞ্জ পৌর মিলনায়তনে অনুষ্ঠিত এ সংবর্ধনা ও বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামান।
গোপালগঞ্জ জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা অমিত দেবনাথের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এস এম তারেক সুলতান, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) রুলি বিশ্বাস, জেলা শিক্ষা কর্মকর্তা খোঃ রুহুল আমীন।
এসময় কৃতি শিক্ষার্থী ও তাদের অভিভাবকবৃন্দসহ জেলা প্রশাসনের সকল কর্মকর্তা, নির্বাহী প্রকৌশলী, সড়ক ও জনপথ বিভাগ, উপজেলা নির্বাহী কর্মকর্তাগণ এবং জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে জিপিএ-৫ প্রাপ্ত ১৪৬ জন শিক্ষার্থীদের হাতে শিক্ষা বৃত্তি ও শিক্ষা উপকরণ তুলে দেয়া হয়। #
এই বিভাগের আরো খবর
-
যবিপ্রবি প্রতিনিধি:দেশে ডেঙ্গুর প্রকোপ বিবেচনায় শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বাড়াতে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন শুরু করেছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের...
-
রিয়াজুল হক সাগর, রংপুর। আইজিপি মহোদয়ের নির্দেশনায় রংপুর রেঞ্জ ডিআইজি মোহাম্মদ আবদুল মাবুদের সভাপতিত্বে রংপুর বিভাগের আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও কার্যকরভাবে নিয়ন্ত্রণ...
-
আব্দুল্লাহ জেলা প্রতিনিধিঃযশোরের শার্শা উপজেলার রামচন্দ্রপুর গ্রামের সন্তান আবু হুরাইরা সাবিত মিশরের ঐতিহ্যবাহী ও বিশ্বখ্যাত আল-আযহার বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার সুযোগ পেয়েছেন।...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!