- প্রকাশিত: ২০ জানুয়ারি ২০২৬ ০৫:৫৪ পিএম
গোপালগঞ্জে গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে জেলা ইমাম সম্মেলন অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ : গোপালগঞ্জে গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে জেলা ইমাম সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসন ও ইসলামিক ফাউন্ডেশন যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে।
আজ মঙ্গলবার (২০ জানুয়ারী) দুপুরে জেলা শিল্পকলা একাডেমির মিলনায়তনে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মো. আরিফ-উজ-জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত ইমাম সম্মেলনে পুলিশ সুপার মোঃ হাবিবুল্লাহ, জেলা প্রশাসক কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের কর্মকর্তা মোঃ আশরাফুল ইসলাম, জেলা নির্বাচন কর্মকর্তা মোঃ অলিউল ইসলাম ও ইসলামী ফাইন্ডেশনের উপ-পরিচালক আবু ওবায়দাহ মোহাম্মাদ মাসউদুল হক বক্তব্য রাখেন। এ সম্মেলনে জেলার পাঁচ শতাধিক মসজিদের ইমামবৃন্দ অংশ নেয়।
গোপালগঞ্জ পুলিশ সুপার মো. হাবিবুল্লাহ বলেন, ২০২৬ এ গণভোট হবে। এনিয়ে বেশি বোঝার দরকার পড়ে না। আমাদের দুইটি উদ্যোগ আমরা তত্ত্বাবধায়ক সরকার চাই কি না আর কেউ ১০ বছরের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবে না। এটা যদি চাই তাহলে হ্যা আর না চাইলে না।
সম্মেলনে গণভোটে হ্যা ভোট দিলে দেশ ও সংবিধানে কি কি পরিবর্তন আসবে সে বিষয়গুলো তুলে ধরে গণভোট নিয়ে মসজিদে সাধারণ মুসল্লীদের হ্যা ভোটের পক্ষে বয়ান করার জন্যে ইমামদের প্রতি আহবান জানিয়ে জেলা প্রশাসক ও জেলা রিটানিং কর্মকর্তা মো. আরিফ-উজ-জামান বলেন, সকলের পক্ষ থেকে একটি সংস্কারের কথা উঠেছে। আমরা একটি গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থায় উন্নিত হতে চাই, এটা গণমানুষের আকাংখা। আমরা একটি সমতার কথা বলছি। কয়েকদিন পরেই হ্যা বা না ভোট হবে। বাস্তবিক অর্থে এই হ্যা বা না ভোটের মধ্য দিয়ে আমাদের রাষ্ট্র কোন পয্যায়ে যাবে, আমরা সত্যিকার অর্থে একটি গণতান্ত্রিক রাষ্ট্র পাবো কি না তা এ হ্যা বা না ভোটের মধ্যে নির্ধারিত হবে। হ্যা ভোট যদি দেই আমরা আমাদের আত্মাকে পরিবর্তণ করতে পারবো। সত্যিকার অর্থে আমরা গণতান্ত্রিক রাষ্ট্রে উন্নিত হবো। #
এই বিভাগের আরো খবর
-
জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা ও টেকসই জীবিকা উন্নয়নের লক্ষ্যে বরিশালের মেহেন্দিগঞ্জে জলবায়ু সহনশীল আয়বর্ধনমূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।বুধবার উপজেলা পরিষদ মিলনায়তনে...
-
রোকাইয়া,যবিপ্রবি প্রতিনিধি:সারা দেশের সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর অংশগ্রহণে আয়োজিত রাজধানীর নভোথিয়েটারে তিন দিনব্যাপী (১২-১৪ সেপ্টেম্বর) জাতীয় পর্যায়ের ‘বাংলাদেশ ইনোভেশন ফেয়ার-২০২৬’-এ...
-
কায়কোবাদ তুফান নলছিটি:ডেঙ্গু প্রতিরোধে প্রধানমন্ত্রী তিন মাসের কর্ম পরিকল্পনা ঘোষনা করলেও নির্বিকার নলছিটি পৌর কর্তৃপক্ষ। ডেঙ্গু প্রতিরোধে কোনো কার্যক্রম নেই...
-
কায়কোবাদ তুফান নলছিটি:ডেঙ্গু প্রতিরোধে প্রধানমন্ত্রী তিন মাসের কর্ম পরিকল্পনা ঘোষনা করলেও নির্বিকার নলছিটি পৌর কর্তৃপক্ষ। ডেঙ্গু প্রতিরোধে কোনো কার্যক্রম নেই...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!