- প্রকাশিত: ৪ আগস্ট ২০২৬ ০১:০৪ পিএম
গোপালগঞ্জে গাড়ি চাপায় বৃদ্ধা নিহত
নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ : গোপালগঞ্জে গাড়ি চাপায় অজ্ঞাত (৭০) নামে এক বৃদ্ধা নিহত হয়েছেন।
আজ মঙ্গলবার (০৪ আগষ্ট) সকালে গোপালগঞ্জ সদর উপজেলার গোপীনাথপুর এলাকার ঢাকা-খুলনা মহাসড়কের পাশ থেকে ওই বৃদ্ধার মরদেহ উদ্ধার করা হয়।
ভাটিয়াপাড়া হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) রোকনউজ্জামান সত্যতা নিশ্চিত করে বলেন,
গোপীনাথপুর এলাকায় ঢাকা-খুলনা মহাসড়ক পার হতে গেলে অজ্ঞাত যে কোন গাড়ি ওই বৃদ্ধাকে চাপা দেয়। এতে মহাসড়কের পাশে ছিটকে পড়ে ঘটনাস্থলে তিনি মারা যান। পরে স্থানীয়রা মরদেহ দেখতে পেয়ে খবর দিলে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করে।
তিনি আরো জানান, এখন পযর্ন্ত নিহত বৃদ্ধার পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। পরিচয় নিশ্চিত করতে পিবিআই কাজ করছে। ওই বৃদ্ধা মানসিক ভারসাম্যহী ছিলেন বলেও জানান ওসি। #
এই বিভাগের আরো খবর
-
নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ : গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার রেল স্টেশন থেকে অজ্ঞাত এক ব্যক্তির (৬০) মরদেহ উদ্ধার করেছে পুলিশ।আজ মঙ্গলবার (০৪...
-
হাসান মাহমুদ:সরকারি বরাদ্দ মানেই যেখানে হরহামেষা হরিলুট আর দূর্নীতির চিত্র। সেই বাস্তবতায় বরিশালের গৌরনদীতে দেখা গেলো এক উল্টো ঘটনা। প্রকল্পের...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!