- প্রকাশিত: ২৫ আগস্ট ২০২৫ ০১:২৪ পিএম
গোপালগঞ্জে গাড়ির ধাক্কায় যুবক নিহত, আহত-২
স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : গোপালগঞ্জের কাশিয়ানীতে গাড়ির ধাক্কায় মামুন মোল্লা (৩৫) নামে এক যুবক নিহত হয়েছেন। এতে আওহত হয়েছে আরো দুইজন।
রোববার (২৫ আগষ্ট) রাতে ঢাকা-খুলনা মহাসড়কের কাশিয়ানী উপজেলার চাপতা বটতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
ভাটিয়াপাড়া হাইওয়ে পুলিশের ওসি মো. মাকসুদুর রহমান মুরাদ বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত মামুন মোল্যা কাশিয়ানী উপজেলার তিলছড়া গ্রামের আশরাফ মোল্যার ছেলে। আহতরা হলেন, একই উপজেলার কামারোল গ্রামের ভ্যান চালক রোমান মোল্যা (৩২) ও তিলছড়া গ্রামের নাঈম মোল্যা (২৩)।
ওসি মো. মাকসুদুর রহমান মুরাদ জানান, একটি ভ্যানে ঘাস বোঝাই করে তিনজনে নিজ বাড়ি তিলছড়া গ্রামে যাচ্ছিল। এ সময় পিছন দিক থেকে একটি গাড়ি ধাক্কা দিলে ভ্যানটি চূর্ণ-বিচূর্ণ হয়ে যায়। এতে ভ্যানে থাকা তিনজন মারাত্মক আহত হন। পরের স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করে। সেখানে মামুন মোল্লার অবস্থার অবনতি হলে রাতেই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান।
তিনি আরো জানান, আমার খবর শুনে ঘটনাস্থলে গিয়ে কাউকে পাইনি। স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে। নিহত মামুনের মরদেহ পরিবার নিয়ে গেছে। এঘটনায় অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে। #
এই বিভাগের আরো খবর
-
যবিপ্রবি প্রতিনিধি:দেশে ডেঙ্গুর প্রকোপ বিবেচনায় শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বাড়াতে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন শুরু করেছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের...
-
রিয়াজুল হক সাগর, রংপুর। আইজিপি মহোদয়ের নির্দেশনায় রংপুর রেঞ্জ ডিআইজি মোহাম্মদ আবদুল মাবুদের সভাপতিত্বে রংপুর বিভাগের আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও কার্যকরভাবে নিয়ন্ত্রণ...
-
আব্দুল্লাহ জেলা প্রতিনিধিঃযশোরের শার্শা উপজেলার রামচন্দ্রপুর গ্রামের সন্তান আবু হুরাইরা সাবিত মিশরের ঐতিহ্যবাহী ও বিশ্বখ্যাত আল-আযহার বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার সুযোগ পেয়েছেন।...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!