- প্রকাশিত: ২৫ সেপ্টেম্বর ২০২৫ ০৫:১৪ পিএম
গোপালগঞ্জে ফ্রি মেডিক্যাল ক্যাম্পে চিকিৎসা সেবা পেলো ১ হাজার রোগি
স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় দিনব্যাপী ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। স্বেচ্ছাসেবী সংগঠন স্বপ্ন ফেরিওয়ালার উদ্যোগে এ মেডিক্যাল ক্যাম্পের আয়েজন করা হয়।
আজ বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) সকালে টুঙ্গিপাড়া উপজেলার কুশলী গ্রামে অনুষ্ঠিত দিনব্যাপী এ মেডিক্যাল ক্যাস্পে প্রায় ১ হাজার রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়। কয়েকজন বিশেষজ্ঞ ডাক্তার রোগী দেখে তাদের ব্যাতস্থাপত্র দেন। পরে এসব রোগীদের বিনামূল্যে ঔষধ বিতরণ করা হয়।
চিকিৎসা নিতে আসা মেহেরুন নেচ্ছা বলেন, গোপালগঞ্জ সদর হাসপাতাল অনেক দুরে। অনেক সময় হাসপাতালে যেতে যেতে সময় শেষ হয়ে যায় যে কারনে আমরা ডাক্তার দেখাতে পারি না। এখানে ফ্রি চিকিৎসাসেবা পেয়ে খুব ভালো লাগছে। সহজে ডাক্তার দেখিয়ে ঔষধ পেলাম।
স্বেচ্ছাসেবী সংগঠন স্বপ্ন ফেরিওয়ালার সভাপতি মিজানুর রহমান মানিক বলেন, আমাদের এলাকার প্রত্যন্ত গ্রামাঞ্চলের মানুষ ডাক্তার দেখাতে পারেন না। তাদের কথা বিবেচনা করে এখানে ফ্রি মেডিক্যাল ক্যাম্পের আয়োজন করা হয়েছে। এ এলাকার মানুষ সহজে চিকিৎসাসেবা পাচ্ছে সাথে ঔষধ পাচ্ছে। আমাদের এ ধারা আগামীতেও চলমান থাকবে। #
এই বিভাগের আরো খবর
-
যবিপ্রবি প্রতিনিধি:দেশে ডেঙ্গুর প্রকোপ বিবেচনায় শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বাড়াতে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন শুরু করেছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের...
-
রিয়াজুল হক সাগর, রংপুর। আইজিপি মহোদয়ের নির্দেশনায় রংপুর রেঞ্জ ডিআইজি মোহাম্মদ আবদুল মাবুদের সভাপতিত্বে রংপুর বিভাগের আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও কার্যকরভাবে নিয়ন্ত্রণ...
-
আব্দুল্লাহ জেলা প্রতিনিধিঃযশোরের শার্শা উপজেলার রামচন্দ্রপুর গ্রামের সন্তান আবু হুরাইরা সাবিত মিশরের ঐতিহ্যবাহী ও বিশ্বখ্যাত আল-আযহার বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার সুযোগ পেয়েছেন।...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!