- প্রকাশিত: ১৬ জুলাই ২০২৫ ০৮:৫৩ পিএম
গোপালগঞ্জে এনসিপির ওপর হামলার প্রতিবাদে ববি শিক্ষার্থীদের সড়ক অবরোধ
ওয়াহিদ-উন-নবী, বরিশাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
গোপালগঞ্জে এনসিপির পদযাত্রায় ছাত্রলীগ ও আওয়ামী লীগের নেতাকর্মীদের হামলার প্রতিবাদে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বরিশাল-পটুয়াখালী মহাসড়ক অবরোধ করেছে। এ কর্মসূচির আয়োজন করে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ (বাগছাস) ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বরিশাল বিশ্ববিদ্যালয় শাখা।
বুধবার (১৬ জুলাই) বিকেল ৪টা ৩০ মিনিট থেকে ৫টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনে এই প্রতীকী অবরোধ অনুষ্ঠিত হয়। এ সময় বক্তারা সারাদেশে নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের পুনর্বাসনের চেষ্টার বিরুদ্ধে হুঁশিয়ারি উচ্চারণ করেন। তারা আরও বলেন, গোপালগঞ্জে এনসিপির নেতাকর্মীদের ওপর যেকোনো অপ্রীতিকর ঘটনার দায়ভার অন্তর্বর্তীকালীন সরকারকে নিতে হবে।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব ও বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থী সিরাজুল ইসলাম বলেন, “এটা একটি প্রতীকী অবরোধ, যার মাধ্যমে নিষিদ্ধ সন্ত্রাসী সংগঠন আওয়ামী লীগ ও ছাত্রলীগের প্রতি হুঁশিয়ারি জানানো হয়েছে। গোপালগঞ্জে তাদের পুনর্বাসনের কোনো চেষ্টা হলে তার জবাব বরিশালসহ সারা দেশ থেকে দেওয়া হবে।”
কেন্দ্রীয় সংগঠক মো. জিসান হোসেন বলেন, “এক যুগ ধরে গোপালগঞ্জ ফ্যাসিবাদী আওয়ামী লীগের ঘাঁটি ছিল। এনসিপির শান্তিপূর্ণ পদযাত্রায় তাদের ওপর হামলা চালানো হয়েছে। এর প্রতিবাদে আজ দেশের বিভিন্ন প্রান্তের মতো আমরা বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও রাস্তায় নেমেছি।"
এই বিভাগের আরো খবর
-
সঞ্জিব দাস, গলাচিপা, পটুয়াখালী, প্রতিনিধি ভূমি সেবা মেলা ২০২৬ উপলক্ষে ১৯ মে মঙ্গলবার মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকার তেজগাঁওয়ের ভূমি ভবনে...
-
নলছিটি (ঝালকাঠি) প্রতিনিধি ঝালকাঠির নলছিটিতে এক কলেজ অধ্যক্ষের ঘুষিতে একই প্রতিষ্ঠানের কম্পিউটার অপারেটরের দুইটি দাঁত ভেঙে পড়ে গেছে। উপজেলার কাঠিপাড়া এলাকায়অবস্থিত...
-
মাসুদ রেজা ফয়সাল:অসহায় ও প্রতিবন্ধী জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে বরগুনার বামনায় সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে হুইল চেয়ার বিতরণ করা হয়েছে। ১৯ মে...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!