- প্রকাশিত: ১৯ সেপ্টেম্বর ২০২৬ ১০:০০ এএম
গোপালগঞ্জে একাধিক ডাকাতি মামলার ওয়ারেন্টভুক্ত ৩ আসামি গ্রেফতার
নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ : গোপালগঞ্জের মুকসুদপুরে অভিযান চালিয়ে একাধিক ডাকাতি মামলার ওয়ারেন্টভুক্ত তিন আসামীকে গ্রেফতার করেছে পুলিশ।
আজ শুক্রবার (১৮ সেপ্টেম্বর) রাতে মুকসুদপুর উপজেলার কমলাপুর গ্রামের জোড়া ব্রীজ এলাকা থেকে এদের গ্রেফতার করা হয়।
মুকসুদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন গ্রেফতারের বিষযটি নিশ্চিত করেছেন।
গ্রেফতারকৃতরা হলো—মুকসুদপুর উপজেলার খান্দারপাড়া গ্রামের অলি মোল্লার ছেলে সুমন মোল্যা (২৪), সহোদর লিমন মোল্লা (২১) ও একই উপজেলার ঝুটিগ্রামের আবুল কাশেম মুন্সীর ছেলে আসাদ মুন্সী (৪৫)।
মুকসুদপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন জানান, মুকসুদপুর উপজেলার কমলাপুর গ্রামের জোড়া ব্রীজ এলাকায় একাধিক ডাকাতি মামলার ওয়ারেন্টভুক্ত তিন আসামী অবস্থান করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। এসময় ওই স্থান থেকে তিন আসামীকে গ্রেফতার করা হয়।
তিনি আরো বলেন, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বিভিন্ন থানায় দায়ের করা একাধিক ডাকাতি মামলার ওয়ারেন্ট রয়েছে। আইনগত প্রক্রিয়ার মাধ্যমে আসামীদের আদালতে পাঠানো হবে। #
এই বিভাগের আরো খবর
-
রিয়াজুল হক সাগর, রংপুর।কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার বল্লভেরখাস ইউনিয়নে সার না পেয়ে সড়কে গাছের গুঁড়ি ফেলে বিক্ষোভ ও সড়ক অবরোধ করেছেন...
-
যবিপ্রবি প্রতিনিধি:যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) নানা আয়োজনে শুরু হয়েছে দুই দিনব্যাপী ইন্টারন্যাশনাল কনফারেন্স অন রোবোটিকস, অটোমেশন, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স...
-
নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ : গোপালগঞ্জের মুকসুদপুরে অভিযান চালিয়ে একাধিক ডাকাতি মামলার ওয়ারেন্টভুক্ত তিন আসামীকে গ্রেফতার করেছে পুলিশ।আজ শুক্রবার (১৮ সেপ্টেম্বর)...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!