- প্রকাশিত: ১৯ সেপ্টেম্বর ২০২৬ ০৯:৫৮ এএম
বরিশাল জেলা পূজা পরিষদে পদ পাওয়ায় সাংবাদিক সঞ্জয় গুহ'র সাথে বিভিন্ন মন্দির কমিটির শুভেচ্ছা বিনিময়।
মেহেন্দিগঞ্জ প্রতিনিধি:
বরিশাল জেলা পূজা উদযাপন পরিষদের নতুন কমিটিতে সাংবাদিক সঞ্জয় কুমার গুহ সহ-ধর্মীয় প্রতিষ্ঠান বিষয়ক সম্পাদক পদ পাওয়ায় মেহেন্দিগঞ্জ উপজেলার বিভিন্ন মন্দির কমিটির পক্ষ থেকে তাকে শুভেচ্ছা জানিয়েছেন। শুক্রবার মেহেন্দিগঞ্জ উপজেলার প্রাণকেন্দ্র পাতারহাট বন্দরের উত্তর বাজার বড়বাসায় সাংবাদিক সঞ্জয় কুমার গুহ'র নিজ বাস ভবনে বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত বিভিন্ন মন্দির কমিটির নেতৃবৃন্দ ও মেহেন্দিগঞ্জ উপজেলা পূজা উদযাপন পরিষদের সাবেক নেতৃবৃন্দ উপস্থিত হয়ে সঞ্জয় গুহ-কে মিষ্টিমুখ করিয়ে শুভেচ্ছা জানান। সঞ্জয় গুহ সাংবাদিকতার পাশাপাশি তিনি বিভিন্ন সামাজিক ও ধর্মীয় কর্মকাণ্ডের সঙ্গেও সম্পৃক্ত রয়েছেন। শুভেচ্ছা বিনিময়কালে সঞ্জয় কুমার গুহ বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সভাপতি বাসুদেব ধর, সাধারণ সম্পাদক সন্তোষ শর্মা সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। একই সঙ্গে তাকে এই দায়িত্বে নির্বাচিত করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় মেহেন্দিগঞ্জের কৃতি সন্তান ও বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সাংগঠনিক সম্পাদক ব্রজ গোপাল দেবনাথের প্রতিও কৃতজ্ঞতা জানান। নতুন দায়িত্ব পালনে সবার সহযোগিতা কামনা করে সঞ্জয় কুমার গুহ বলেন, সংগঠনের অর্পিত দায়িত্ব নিষ্ঠা ও আন্তরিকতার সাথে পালনের পাশাপাশি বরিশাল জেলার সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় ও সামাজিক কর্মকাণ্ডে ইতিবাচক ভূমিকা রাখার চেষ্টা করবেন তিনি।
এই বিভাগের আরো খবর
-
রিয়াজুল হক সাগর, রংপুর।কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার বল্লভেরখাস ইউনিয়নে সার না পেয়ে সড়কে গাছের গুঁড়ি ফেলে বিক্ষোভ ও সড়ক অবরোধ করেছেন...
-
যবিপ্রবি প্রতিনিধি:যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) নানা আয়োজনে শুরু হয়েছে দুই দিনব্যাপী ইন্টারন্যাশনাল কনফারেন্স অন রোবোটিকস, অটোমেশন, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স...
-
নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ : গোপালগঞ্জের মুকসুদপুরে অভিযান চালিয়ে একাধিক ডাকাতি মামলার ওয়ারেন্টভুক্ত তিন আসামীকে গ্রেফতার করেছে পুলিশ।আজ শুক্রবার (১৮ সেপ্টেম্বর)...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!