- প্রকাশিত: ২০ জুলাই ২০২৬ ০৮:২২ পিএম
গোপালগঞ্জে ধর্মীয় অনুভূতিতে আঘাত, বৃদ্ধ আটক
নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ : গোপালগঞ্জের কাশিয়ানীতে ধর্মীয় অনুভূতিতে আঘাতমূলক ফেসবুক পোস্টকে কেন্দ্র করে রবিউল হায়দার শাহিন (৬০) এক বৃদ্ধকে আটক করেছে পুলিশ।
আজ সোমবার (২০ জুলাই) দুপুরে কাশিয়ানী উপজেলার পোনা মোল্লাপাড়া এলাকা থেকে ওই বৃদ্ধকে আটক করা হয়।
কাশিয়ানী থানার ওসি তদন্ত শেখ তাজ উদ্দিন আহম্মেদ আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।
আটককৃত বৃদ্ধ রবিউল হায়দার শাহিন কাশিয়ানী উপজেলার পোনা মোল্লাপাড়া এলাকার মৃত আব্দুল আলিম মোল্লার ছেলে।
কাশিয়ানী থানার ওসি তদন্ত শেখ তাজ উদ্দিন আহম্মেদ জানান, আটককৃত বৃদ্ধ রবিউল হায়দার শাহিন তার ব্যবহাকৃত সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক অ্যাকাউন্টে মহানবী হযরত মুহাম্মদ (সা.), তাঁর সহধর্মিণী ও ইসলাম ধর্ম সম্পর্কে বেশ কিছু আপত্তিকর পোস্ট করে। এ নিয়ে স্থানীয় তৌহিদী জনতা তাকে জিজ্ঞাসাবাদ করতে গেলে উভয় পক্ষের মধ্যে কথা কাটাকাটির ঘটনা ঘটে। এর এক পর্যায়ে হাতাহাতির ঘটনায় রবিউল হায়দার শাহিন আহত হন।
পরে খবর পেয়ে কাশিয়ানী থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে রবিউল হায়দার শাহিনকে আটক করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে আহত রবিউল হায়দার শাহিনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে নিরাপত্তার স্বার্থে কাশিয়ানী থানায় নিয়ে আসে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলেও জানান তিনি। #
এই বিভাগের আরো খবর
-
জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা ও টেকসই জীবিকা উন্নয়নের লক্ষ্যে বরিশালের মেহেন্দিগঞ্জে জলবায়ু সহনশীল আয়বর্ধনমূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।বুধবার উপজেলা পরিষদ মিলনায়তনে...
-
রোকাইয়া,যবিপ্রবি প্রতিনিধি:সারা দেশের সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর অংশগ্রহণে আয়োজিত রাজধানীর নভোথিয়েটারে তিন দিনব্যাপী (১২-১৪ সেপ্টেম্বর) জাতীয় পর্যায়ের ‘বাংলাদেশ ইনোভেশন ফেয়ার-২০২৬’-এ...
-
কায়কোবাদ তুফান নলছিটি:ডেঙ্গু প্রতিরোধে প্রধানমন্ত্রী তিন মাসের কর্ম পরিকল্পনা ঘোষনা করলেও নির্বিকার নলছিটি পৌর কর্তৃপক্ষ। ডেঙ্গু প্রতিরোধে কোনো কার্যক্রম নেই...
-
কায়কোবাদ তুফান নলছিটি:ডেঙ্গু প্রতিরোধে প্রধানমন্ত্রী তিন মাসের কর্ম পরিকল্পনা ঘোষনা করলেও নির্বিকার নলছিটি পৌর কর্তৃপক্ষ। ডেঙ্গু প্রতিরোধে কোনো কার্যক্রম নেই...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!