- প্রকাশিত: ৩ সেপ্টেম্বর ২০২৫ ০৭:১৯ পিএম
গোপালগঞ্জে দেড় কেজি গাঁজাসহ ৫ মাদক ব্যবসায়ী গ্রেফতার, ২ জনের জেল জরিমানা
স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : গোপালগঞ্জে আলাদা স্থানে অভিযান চালিয়ে দেড় কেজি গাঁজাসহ ৫ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
আজ বুধবার (০৩ সেপ্টেম্বর) বিকালে ও মঙ্গলবার (০২ সেপ্টেম্বর) রাতে গোপালগঞ্জ সদর উপজেলার চন্দ্রদিঘলীয়া, কুয়াডাঙ্গা ও হরিদাসপুর পশ্চিমপাড়া এলাকা থেকে এদের গ্রেফতার করা হয়।
গোপালগঞ্জ জেলা কার্যালয়ের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারি পরিচালক মোহাম্মদ নবী নেওয়াজ বিষয়টি নিশ্চিত করেছেন।
গ্রেফতারকৃতরা হলো, গোপালগঞ্জ সদর উপজেলার চন্দ্রদিঘলিয়া গ্রামের আকরাম মোল্লার ছেলে হাফিজুর মোল্লা (৩৮), একই উপজেলার কুয়াডাঙ্গা এলাকার মৃত রমজান মোল্লা ছেলে বিল্লাল মোল্লা (৫০), হরিদাসপুর পশ্চিমপাড়া এলাকার মৃত আব্দুস সালাম মোল্লার ছেলে সাইফুল ইসলাম (৪৫), মুকসুদপুর উপজেলার চাওতা গ্রামের আব্দুস সুবাহান খন্দকারের ছেলে মো: তালহা খন্দকার (২০) ও দিনাজপুরের কোতোয়ালী থানার ঘোষপুর গ্রামের মৃত হারিজ উদ্দিন শাহের ছেলে শাহরিয়ার কবির(২৫)। এর মধ্যে বিল্লাল মোল্লা ও সাইফুল ইসলামকে ১৫ দিন করে বিনাশ্রম কারাদন্ড এবং দুইশত টাকা করে অর্থদন্ড করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারি পরিচালক মোহাম্মদ নবী নেওয়াজ জানান, গোপন সংবাদে ভিত্তিতে চন্দ্রদিঘলীয়া গ্রামে অভিযান চালানো হয়। এসময় মাদক ব্যবসায়ী হাফিজুর মোল্লাকে গ্রেফতার করা হয়। পরে তার বাড়ী থেকে ৫’শ গ্রাম গাঁজা জব্দ করে পুলিশ।
তিনি আরো জানান, জেলা শহরের কুয়াডাঙ্গা বাসস্ট্যান্ড এলাকা থেকে পাঁচ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী বিল্লাল মোল্লা ও সাইফুল ইসলামকে গ্রেফতার করা হয়। পরে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হলে আদালতের বিচারক সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট বাবলী শবনম দুই মাদক ব্যবসায়ীর প্রত্যেকে ১৫ দিন করে বিনাশ্রম কারাদন্ড এবং দুইশত টাকা করে অর্থদন্ড করেন।
তিনি আরো জানান, মঙ্গরবার রাতে জেলা শহরের কুয়াডাঙ্গা মুন্সিপাড়া এলাকায় অভিযান চালিয়ে ১ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী মো : তালহা খন্দকার ও শাহরিয়ার কবিরকে গ্রেফতার করা হয়। #
এই বিভাগের আরো খবর
-
যবিপ্রবি প্রতিনিধি:দেশে ডেঙ্গুর প্রকোপ বিবেচনায় শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বাড়াতে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন শুরু করেছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের...
-
রিয়াজুল হক সাগর, রংপুর। আইজিপি মহোদয়ের নির্দেশনায় রংপুর রেঞ্জ ডিআইজি মোহাম্মদ আবদুল মাবুদের সভাপতিত্বে রংপুর বিভাগের আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও কার্যকরভাবে নিয়ন্ত্রণ...
-
আব্দুল্লাহ জেলা প্রতিনিধিঃযশোরের শার্শা উপজেলার রামচন্দ্রপুর গ্রামের সন্তান আবু হুরাইরা সাবিত মিশরের ঐতিহ্যবাহী ও বিশ্বখ্যাত আল-আযহার বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার সুযোগ পেয়েছেন।...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!