- প্রকাশিত: ২১ সেপ্টেম্বর ২০২৫ ০৭:৪৪ পিএম
গোপালগঞ্জে ছিনতাইকারী চক্রের মূল হোতা বেনসন রাব্বি গ্রেফতার
স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : ছিনতাইয়ের ঘটনার ২৪ ঘন্টার মধ্যে ছিনতাইকারী চক্রের মূল হোতা মো: রব্বি ওরফে বেনসন রাব্বিকে গ্রেফতার করেছে পুলিশ।
রোববার (২১ সেপ্টেম্বর) ভোর রাতে শহরতলীর ফকিরকান্দি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গোপালগঞ্জ সদর থানার উপপরিদর্শক (এসআই) ও মামলার তদন্তকারী কর্মকর্তা নয়ন কুমার সাহা বিষয়টি নিশ্চিত করেছেন। দুপুরে গ্রেফতারকৃতকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
গোপালগঞ্জ সদর থানার উপপরিদর্শক (এসআই) ও মামলার তদন্তকারী কর্মকর্তা নয়ন কুমার সাহা জানান, গত শুক্রবার (১৯ সেপ্টেম্বর) রাতে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থী গোপালগঞ্জ রেলওয়ে স্টেশন এলাকায় ঘুরতে গিয়ে ছিনতাইকারীদের কবলে পড়ে। ছিনতাইকালে পার্থ প্রতিম কুন্ডু নামের এক শিক্ষার্থীকে চুরিকাঘাত করে ছিনতাইকারীরা। এ ঘটনায় শনিবার রাতে সদর থানায় মামলা করেন ওই শিক্ষার্থী। পুলিশ সুপারের নির্দেশে রাতভর অভিযান চালিয়ে রবিবার ভোররাতে রাব্বিকে গ্রেপ্তার করা হয়।
তিনি আরো বলেন, ছিনতাইয়ের ঘটনায় মামলা দায়েরের পর মামলার বাদী ছবি দেখে রাব্বিকে সনাক্ত করে। দুপুরে রাব্বিকে আদালতে হাজির করে রিমান্ড আবেদন করা হয়েছে। ছিনতাইকারী চক্রের অন্য সদস্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে। #
এই বিভাগের আরো খবর
-
সঞ্জিব দাস, গলাচিপা, পটুয়াখালী, প্রতিনিধি পটুয়াখালীর গলাচিপা পৌরসভার ৪নং ওয়ার্ডের এক করুণ চিত্র দৃষ্টিগোচর হয়েছে আমাদের। জরাজীর্ণ ও ছোট্ট একটি ঘরে...
-
নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ : গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ৯৭ বছর বয়সী এক বৃদ্ধ পিতার ভরণপোষণ না দেওয়া এবং শারীরিক নির্যাতনের অভিযোগ উঠেছে...
-
সঞ্জিব দাস, গলাচিপা, পটুয়াখালী, প্রতিনিধি পটুয়াখালীর গলাচিপা উপজেলার চরকাজল ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের জিনতলা স্লুইসগেট এলাকায় চলাচলের একমাত্র রাস্তা বন্ধ করে...
-
নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ : গোপালগঞ্জে সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলার উদ্বোধন করা হয়েছে। জেলা প্রশাসন ও বিন বিভাগ যৌথভাবে...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!