- প্রকাশিত: ২০ মে ২০২৬ ০৬:৫৯ পিএম
গোপালগঞ্জে ছাত্রদল নেতার বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ
নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ : গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ছাত্রদল নেতা লাবিব তালুকদারের বিরুদ্ধে অভি তালুকদার (১৮) নামে এক তরুনকে নির্যাতনের অভিযোগ উঠেছে।
এ নির্বাচনের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন নির্যাতনের শিকার অভি তালুকদার। মঙ্গলবার (১৯ মে) বিকালে টুঙ্গিপাড়া উপজেলা প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলন করেন ওই তরুণ|
অভিযুক্ত ছাত্রদল নেতা লাবিব তালুকদার টুঙ্গিপাড়া উপজেলার ডুমুরিয়ায় ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়ক| তিনি ওই ইউনিয়নের বাঁশবাড়িয়া গ্রামের টোকন তালুকদারের ছেলে| সংবাদ সম্মেলনে নির্যাতনের অভিযোগকারী অভি তালুকদার একই গ্রামের মৃত বিপ্লব তালুকদারের ছেলে|
সংবাদ সম্মেলনে অভি তালুকদার লিখিত বক্তব্যে বলেন, ছাত্রদল নেতা লাবিব ভাই আমাদের বয়সে সিনিয়র| তাকে আমি সম্মান করি| কিন্তু সম্প্রতি তিনি রাজনৈতিক প্রভাব খাটিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের একটি পোস্টকে কেন্দ্র করে দীর্ঘদিন যাবত আমার সাথে বাকবিতন্ডা করে আসছেন| এমন কি বিভিন্ন সময়ে আমার কাছে বিভিন্ন ভাবে চাঁদা দাবি করে আসছেন|
তিনি আরো বলেন, সোমবার (১৮ই মে) সকালে আমি বাঁশবাড়িয়া ডঃ ইমদাদুল হক মেমোরিয়াল ডিগ্রি কলেজের পাশে একটি দোকানে বসে গেমস খেলছিলাম| হঠাৎ লাবিব তালুকদার সেখানে এসে আমাকে অকথ্য ভাষায় গালি-গালাজ শুরু করে| পরে আমিও কথার উত্তর দিলে উত্তেজিত হয়ে একপর্যায়ে আমাকে মারধর করে ও হুমকি দিয়ে যায়| এ ব্যাপারে আমার মা সাবানা আক্তার সোমবার টুঙ্গিপাড়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন|
এ বিষয়ে অভিযুক্ত ছাত্রদল নেতা লাবিব তালুকদারের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি এগুলো সম্পূর্ণ ভিত্তিহীন ও মিথ্যা বলে দাবি করেন| এ ব্যাপারে তিনি বলেন, অভি আমাদের এলাকার ছোট ভাই| গত কয়েকদিন আগে আমার ইউনিয়ন ছাত্রদল নেতা শাহেদ তালুকদারকে নিয়ে ফেসবুকে একটি আপত্তিকর পোস্ট দেয়|
তিনি আরো বলেন, এ ঘটনাকে কেন্দ্র করে ওদের মধ্যে বাকবিতন্ডা হয়| এছাড়া অভি অন্য ছাত্রদল নেতাদের সাথেও বাক বিতন্ডায় জড়িয়েছে| আমি বিষয়টি জানার জন্য সোমবার অভির কাছে যাই| তার সাথে এ ব্যাপারে আমার কথা হয়েছে, কোনো মারামারি হয়নি| আমি তাকে এসব পোস্ট দিতে নিষেধ করেছি| এসময় ঘটনাস্থলে অনেক মানুষ উপস্থিত ছিলেন|
উপজেলা ছাত্রদলের আহ্বায়ক ইসমাইল খান বলেন, অভিযুক্ত ও অভিযোগকারী দু’জনই আমাদের কাছের মানুষ| তবে ফেসবুক পোস্টকে কেন্দ্র করে ওদের মধ্যে ভুল বোঝাবুঝি হয়েছে| বিষয়টি আমি জানতে পেরেছি| বিষয়টি আলোচনা সাপেক্ষে মিমাংসার চেষ্টা করছি|
টুঙ্গিপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আইয়ুব আলী বলেন, বিষয়টি নিয়ে থানায় একটি অভিযোগ দায়ের হয়েছে| আমরা অভিযোগটি আমলে নিয়েছি| তদন্ত করে দ্রুত আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে| #
এই বিভাগের আরো খবর
-
জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা ও টেকসই জীবিকা উন্নয়নের লক্ষ্যে বরিশালের মেহেন্দিগঞ্জে জলবায়ু সহনশীল আয়বর্ধনমূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।বুধবার উপজেলা পরিষদ মিলনায়তনে...
-
রোকাইয়া,যবিপ্রবি প্রতিনিধি:সারা দেশের সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর অংশগ্রহণে আয়োজিত রাজধানীর নভোথিয়েটারে তিন দিনব্যাপী (১২-১৪ সেপ্টেম্বর) জাতীয় পর্যায়ের ‘বাংলাদেশ ইনোভেশন ফেয়ার-২০২৬’-এ...
-
কায়কোবাদ তুফান নলছিটি:ডেঙ্গু প্রতিরোধে প্রধানমন্ত্রী তিন মাসের কর্ম পরিকল্পনা ঘোষনা করলেও নির্বিকার নলছিটি পৌর কর্তৃপক্ষ। ডেঙ্গু প্রতিরোধে কোনো কার্যক্রম নেই...
-
কায়কোবাদ তুফান নলছিটি:ডেঙ্গু প্রতিরোধে প্রধানমন্ত্রী তিন মাসের কর্ম পরিকল্পনা ঘোষনা করলেও নির্বিকার নলছিটি পৌর কর্তৃপক্ষ। ডেঙ্গু প্রতিরোধে কোনো কার্যক্রম নেই...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!