- প্রকাশিত: ১১ আগস্ট ২০২৬ ০৬:৩৮ পিএম
গোপালগঞ্জে বৃদ্ধাসহ দুইজনের মরদেহ উদ্ধার
নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ : গোপালগঞ্জের কাশিয়ানী থেকে এক বৃদ্ধাসহ দুইজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
আজ মঙ্গলবার (১১ আগষ্ট) দুপুরে কাশিয়ানী উপজেলার খাগড়াবারিয়া ও সাফলীডাঙ্গা গ্রাম থেকে মরদেহ উদ্ধার করা হয়।
গোপালগঞ্জের মুকসুদপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার নাফিছুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন-কাশিয়ানী উপজেলার ওড়াকান্দি ইউনিয়নের খাগড়াবারিয়া গ্রামের মৃত মালেক শেখের স্ত্রী রাহাতুন বেগম (৭৫) ও একই উপজেলার ফুকরা ইউনিয়নের সাফলীডাঙ্গা গ্রামের ইমরান শেখের স্ত্রী সানজিদা বেগম (৩০)।
মুকসুদপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার নাফিছুর রহমান জানান, গত শুক্রবার রাতে নিজ বাড়ী থেকে নিঁখোজ হন মানসিক ভারসাম্যনী বৃদ্ধা রাহাতুন বেগম। পরে তাকে বিভিন্ন স্থানে খোঁজ করেও সন্ধান পায়নি পরিবার।
পরে আজ মঙ্গলবার দুপুরে বাড়ীর অদূরের একটি পুকুরে ওই বৃদ্ধার মরদেহ দেখতে পায় স্থানীয়রা। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করে।
অপরদিকে, একই উপজেলার সাফলীডাঙ্গা গ্রামের নিজ বাড়ী থেকে সানজিদা বেগম নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ।
পুলিশ জানায়, দাম্পত্য কলহের জের ধরে স্বামী ইমরান শেখের সাথে স্ত্রী সানজিদা বেগমের মধ্যে দ্বন্দ্ব হয়। সোমবার দিবাগত রাতে স্বামীর মোবাইল ফোন বন্ধ পেয়ে সানজিদা প্রতিবেশীদের বাড়িতে গিয়ে খোঁজ নেন। পরে নিজ বাড়িতে ফিরে ঘরে ঘুমিয়ে পড়েন। গভীর রাতে প্রতিবেশী বিলকিস বেগম সানজিদার খোঁজ নিতে গিয়ে জানালা দিয়ে তাকে ঘরের আড়ার সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে বিষয়টি প্রতিবেশীদের জানানে সকালে পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঝুলন্ত অবস্থায় ওই গৃহবধুর মরদেহ উদ্ধার করে।
পরে মরদেহের ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবেও জানান পুলিশের এই কর্মকর্তা। #
এই বিভাগের আরো খবর
-
জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা ও টেকসই জীবিকা উন্নয়নের লক্ষ্যে বরিশালের মেহেন্দিগঞ্জে জলবায়ু সহনশীল আয়বর্ধনমূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।বুধবার উপজেলা পরিষদ মিলনায়তনে...
-
রোকাইয়া,যবিপ্রবি প্রতিনিধি:সারা দেশের সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর অংশগ্রহণে আয়োজিত রাজধানীর নভোথিয়েটারে তিন দিনব্যাপী (১২-১৪ সেপ্টেম্বর) জাতীয় পর্যায়ের ‘বাংলাদেশ ইনোভেশন ফেয়ার-২০২৬’-এ...
-
কায়কোবাদ তুফান নলছিটি:ডেঙ্গু প্রতিরোধে প্রধানমন্ত্রী তিন মাসের কর্ম পরিকল্পনা ঘোষনা করলেও নির্বিকার নলছিটি পৌর কর্তৃপক্ষ। ডেঙ্গু প্রতিরোধে কোনো কার্যক্রম নেই...
-
কায়কোবাদ তুফান নলছিটি:ডেঙ্গু প্রতিরোধে প্রধানমন্ত্রী তিন মাসের কর্ম পরিকল্পনা ঘোষনা করলেও নির্বিকার নলছিটি পৌর কর্তৃপক্ষ। ডেঙ্গু প্রতিরোধে কোনো কার্যক্রম নেই...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!