- প্রকাশিত: ২৬ অক্টোবর ২০২৬ ০৩:১০ পিএম
গোপালগঞ্জে বিপুল পরিমাণ গাঁজাসহ মাদক ব্যবসায়ী স্বামী-স্ত্রী আটক
নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ : গোপালগঞ্জে অভিযান চালিয়ে সাড়ে ৭ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী স্বামী-স্ত্রীকে আটক করে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)।
রবিবার (২৫ অক্টোবর) রাতে গোপালগঞ্জ শহরের পুলিশ লাইনস এলাকার ঢাকা-খুলনা মহাসড়কের পাশ থেকে মাদক ব্যবসায়ী দম্পতিকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো- গোপালগঞ্জ শহরের মিয়াপাড়া এলাকার কবরস্থান রোডের রাজু মোল্লা (৩৮) ও তার স্ত্রী নাজমা খানম।
স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) জানায়, বিপুল মাদক পাচার করা হবে এমন গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ লাইনস এলাকায় অভিযান চালানো হয়। এসময় ওই স্থান থেকে সাড়ে ৭ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী স্বামী-স্ত্রী রাজু মোল্লা (৩৮) ও নাজমা খানমকে আটক করা হয়।
এসআরবি আরো জানায়, এ ঘটনায় উদ্ধারকৃত মাদকদ্রব্য জব্দ করা হয়েছে এবং আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে গোপালগঞ্জ সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। আসামিদের গোপালগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়েছে। #
এই বিভাগের আরো খবর
-
রিয়াজুল হক সাগর, রংপুর।২২শে অক্টোবর ২০২৬ ছিল রূপসী বাংলার কবি জীবনানন্দ দাশের ৭২তম মৃত্যুবার্ষিকী তাই কবি জীবনানন্দ দাশকে নিবেদিত রংপুর...
-
সঞ্জিব দাস, গলাচিপা, পটুয়াখালী, প্রতিনিধি বরিশাল রেঞ্জের ডিআইজি মো. জুলফিকার আলী হায়দার পটুয়াখালীর গলাচিপা থানা পরিদর্শন করেছেন। শুক্রবার (৩০ অক্টোবর) তিনি...
-
সঞ্জিব দাস, গলাচিপা (পটুয়াখাীলী) প্রতিনিধিপটুয়াখালীর গলাচিপায় রাস্তা পারাপারের সময় অটোরিক্সায় ধাক্কায় সড়কেই প্রাণ হারাল চার বছরের শিশু মাইশা আক্তার। ঘটনাটি...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!