- প্রকাশিত: ১৫ আগস্ট ২০২৫ ০৩:৪৭ পিএম
গোপালগঞ্জে বেগম খালেদা জিয়ার ৮০তম জন্মবার্ষিকী পালন
স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : গোপালগঞ্জে নানা আয়োজনের মধ্যে দিয়ে জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮০তম জন্মবার্ষিকী পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে আজ শুক্রবার (১৫ আগষ্ট) বেলা ১১টায় জেলা বিএনপির কার্যালয়্ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। এসময় বেগম জিয়ার রোগমুক্তি, সুস্বাস্থ্য, সাফল্য ও দীর্ঘ জীবন কামনা করা হয়।
এসময় জেলা বিএনপির সদস্য সচিব এ্যাড আবুল খায়ের, জেলা বিএনপির সদস্য ডা. কে এম বাবর, এ্যাডভোকেট এস এম তৌফিকুল ইসলাম তৌফিক, আজিজুর রহমান বেনা, জিয়াউর কবির বিপ্লব, সদর উপজেলা বিএনপির সভাপতি সিকদার শহিদুল ইসলাম লেলিন, সাধারণ সম্পাদক ফজলুল কবির দারা, সাংগঠনিক সম্পাদক হাসানুল বান্না, জেলা যুবদলের সভাপতি রিয়াজ উদ্দিন লিপ্টন, সাধারণ সম্পাদক রাশেদুজ্জামান পলাশ, ছাত্রদলের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, সিনিয়র সহসভাপতি ইমরুল হাসান, সদর উপজেলা ছাত্রদলে সভাপতি তাসবীর হোসেন উপস্থিত ছিলেন।
অপরদিকে, এ দিবস উপলক্ষে, সকালে শহরের লঞ্চঘাট সংলগ্ন বিএনপি'র সাবেক সভাপতি এম এইচ খান মঞ্জুর ব্যাক্তিগত ক্যায়লয়ে কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এসময় জেলা বিএনপি'র সাবেক সভাপতি এম এইচ খান মঞ্জু, জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক এস এম সুমন, পৌর বিএনপি'র সাবেক সভাপতি গিয়াস উদ্দিন ঝন্টু খান, জেলা শ্রমিক দলের যুগ্ন আহবায়ক জমির মোল্লা, রিপন দাড়িয়া, উপজেলা শ্রমিক দলের সদস্য সচিব রিপন মোল্লা, তামজেদ মোল্লা, পলাশ মোল্লা সহ জেলার সাবেক ও বর্তমান নেতাকর্মীরা উপস্থিতি ছিলেন। #
এই বিভাগের আরো খবর
-
ওয়াহিদ-উন-নবী, বরিশাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধিবরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) এক নারী শিক্ষার্থীকে হেনস্তার অভিযোগকে কেন্দ্র করে বাংলা ও রসায়ন বিভাগের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ...
-
২৫-১-২৬এজাজ আল মাহমুদ সুজন গ্রুপ পর্বের শেষ ম্যাচেও জিতল বাংলাদেশের মেয়েরা। আজ টি-টুয়েন্টি বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে কাঠমান্ডুর আপার মুলপানি ক্রিকেট গ্রাউন্ডে...
-
রিয়াজুল হক সাগর, রংপুর।জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের (জিএম কাদের) বলেছেন, জিএম কাদের রংপুর বাসীর কাছে ভোট চেয়ে বলেন,...
-
মাসুদ রেজা ফয়সালঃবরগুনার বামনা উপজেলার বুকাবুনিয়া স্টেডিয়ামে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর মনোনীত প্রার্থী আলহাজ্ব নুরুল ইসলাম মনির নির্বাচনী জনসভা অনুষ্ঠিত...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!