- প্রকাশিত: ৪ জুলাই ২০২৫ ১০:৫২ এএম
গোপালগঞ্জে বাসের ধাক্কায় ট্রাক চালক ও হেলপার নিহত, আহত-১
স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : গোপালগঞ্জে যাত্রীবাহী বাসের ধাক্কায় ট্রাক চালক ও হেলপার নিহত হয়েছেন। এতে আহত হয়েছে আরো একজন।
আজ শুক্রবার (০৪ জুলাই) ভোর রাতে ঢাকা-খুলনা মহাসড়কের সদর উপজেলার ডুমদিয়ায় এ দূর্ঘটনা ঘটে।
কাশিয়ানী হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) রোমান মোল্লা বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন, খুলনা জেলার ফুলতলা উপজেলার দামুদার গ্রামের একরাম ফকিরের ছেলে ট্রাক চালক আফরান ফকির ও নিহত গোপালগঞ্জ জেলা শহরের মৌলভীপাড়া এলাকার শ্যামল মোল্লার ছেলে ট্রাক হেলপার ইয়াসিন মোল্লা
কাশিয়ানী হাইওয়ে থানার এসআই রোমান মোল্লা জানান, যশোরের কেশবপুর থেকে ড্রাগন ও পেয়ারা ভর্তি একটি ট্রাক নিয়ে ফেরার পথে গোপালগঞ্জ সদর উপজেলার চন্দ্রদিঘলীয়া এলাকায় পৌঁছালে তাদের ট্রাকসহ অন্য একটি ট্রাক বিকল হয়ে পড়ে। এসময় ট্রাকের হেলপার ইয়াসিন মোল্যা ও চালক অফরান ফকির এবং অন্য অচল ট্রাকের চালক ঢাকা-খুলনা মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা ট্রাক দুটি মেরামতের চেষ্টা করছিলেন।
হঠাৎ করে দ্রুতগামী একটি যাত্রীবাহী একটি বাস এসে ট্রাকের পিছনের ধাক্কা দিলে চাপা পড়ে ইয়াসিন ও দাঁড়িয়ে থাকা ট্রাকের চালক গুরুতর আহত হয়। পরে আহত দুজনকে উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নেওয়ার পথে ইয়াসিন মারা যান। আজ সকালে উল্টে পড়া ট্রাক সরানোর সময় গাড়ির নিচ থেকে ট্রাকের চালক আফরান ফকিরের (৩৫) মরদেহ উদ্ধার করে পুলিশ। আহত অপরজনকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। #
এই বিভাগের আরো খবর
-
নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ : শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষ্যে গোপালগঞ্জের কোটালীপাড়ায় মোমবাতি প্রজ্জ্বলনের মধ্যে দিয়ে দেশের সূয্য সন্তানদের স্মরণ করা হয়েছে।কোটালীপাড়া...
-
যবিপ্রবি প্রতিনিধি: বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সম্মুখে কালো পতাকা উত্তোলন এবং জাতীয় পতাকা ও বিশ্ববিদ্যালয়ের পতাকা অর্ধনমিতকরণ, যশোর শহরস্থ শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে...
-
*জুলাই ঐক্যের অন্যতম সংগঠক ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান বিন হাদিকে হত্যাযোগ্য করে তোলা ভারতীয় গুপ্তচর, পতিত স্বৈরাচারের দোসর...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!