- প্রকাশিত: ১৪ জুলাই ২০২৫ ০১:৪৫ পিএম
গোপালগঞ্জে বাসের চাপায় নিহত-১
ষ্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : গোপালগঞ্জর মুকসুদপুরে যাত্রীবাহি বাসের চাপায় জাহাঙ্গীর সরদার (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।
আজ সোমবার (১৪ জুলাই) সকালে ঢাকা-খুলনা মহাসড়কের মুকসুদপুর উপজেলার মুকসুদপুর ফিলিং স্টেশনের সামনে এ দূর্ঘটনা ঘটে।
মুকসুদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তফা কামাল বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত জাহাঙ্গীর সরদার মুকসুদপুর উপজেলার পশ্চিম গোপিনাথপুর গ্রামের কমল সরদারের ছেলে।
ওসি মোস্তফা কামাল জানান, সকালে পশ্চিম গোপীনাথপুরের মুকসুদপুর ফিলিং স্টেশনের সামনে ঢাকা-খুলনা মহাসড়ক পার হচ্ছিলেন জাহাঙ্গীর সরদার। এসময় দ্রুতগমি একটি যাত্রীবাহী বাস চাপা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান।
পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করে। #
এই বিভাগের আরো খবর
-
রিয়াজুল হক সাগর, রংপুর। আইজিপি মহোদয়ের নির্দেশনায় রংপুর রেঞ্জ ডিআইজি মোহাম্মদ আবদুল মাবুদের সভাপতিত্বে রংপুর বিভাগের আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও কার্যকরভাবে নিয়ন্ত্রণ...
-
আব্দুল্লাহ জেলা প্রতিনিধিঃযশোরের শার্শা উপজেলার রামচন্দ্রপুর গ্রামের সন্তান আবু হুরাইরা সাবিত মিশরের ঐতিহ্যবাহী ও বিশ্বখ্যাত আল-আযহার বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার সুযোগ পেয়েছেন।...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!