- প্রকাশিত: ২০ আগস্ট ২০২৫ ০৭:৩১ পিএম
গোপালগঞ্জে বাসের চাপায় বৃদ্ধা নিহত ঢাকা-খুলনা মহাসড়ক আবরোধ
স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : গোপালগঞ্জের কাশিয়ানীতে বাসের চাপায় অজ্ঞাত (৬৫) নামের এক বৃদ্ধা নিহত হয়েছেন। এ ঘটনায় আধা ঘন্টা ঢাকা-খুলনা মহাসড়ক আবরোধ করে রাখে স্থানীয়রা।
আজ বুধবার (২০ আগষ্ট) বিকালে ঢাকা-খুলনা মহাসড়কের কাশিয়ানী উপজেলার রাতইল ইউনিয়নের টুকুবাজার এলাকায় এ দূর্ঘটনা ঘটে।
ভাটিয়াপাড়া হাইওয়ে পুলিশের উপপরিদর্শক (এসআই) রোমান মোল্যা জানান, অজ্ঞাত ওই নারী রাতইল ইউনিয়নের টুকুবাজার এলাকায় ঢাকা-খুলনা মহাসড়ক পার হচ্ছিলেন। এসময় খুলনা থেকে ছেড়ে আসা ঢাকাগামী বিএম লাইন পরিবহনের একটি যাত্রীবাহী বাস ওই বৃদ্ধাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলে ওই বৃদ্ধা মারা যান।
এসময় বিক্ষুব্ধ জনতা ওই স্থানে গাছের গুড়ি ফেলে মহাসড়ক অবরোধ করে। এতে মহাসড়কের কিছু সময়ের জন্য যান চলাচল বন্ধ হয়ে পড়লে বেশ কিছু যানবাহন আটকা পরে। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে ও বিচারের আশ্বাস দিলে স্থানীয়রা মহাসড়ক থেকে অবরোধ তুলে নিলে যান চলাচল স্বাভাবিক হয়।
তিনি আরো জানান, ঘাতক বাসটিকে ফরিদপুরের ভাঙ্গা থেকে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। #
এই বিভাগের আরো খবর
-
রিয়াজুল হক সাগর, রংপুর। আইজিপি মহোদয়ের নির্দেশনায় রংপুর রেঞ্জ ডিআইজি মোহাম্মদ আবদুল মাবুদের সভাপতিত্বে রংপুর বিভাগের আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও কার্যকরভাবে নিয়ন্ত্রণ...
-
আব্দুল্লাহ জেলা প্রতিনিধিঃযশোরের শার্শা উপজেলার রামচন্দ্রপুর গ্রামের সন্তান আবু হুরাইরা সাবিত মিশরের ঐতিহ্যবাহী ও বিশ্বখ্যাত আল-আযহার বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার সুযোগ পেয়েছেন।...
-
নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ : গোপালগঞ্জের মুকসুদপুরে হাইলাক্স গাড়ী নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে চালক মো: জাহিদ হাসান (৩৪) নিহত হয়েছেন।মঙ্গলবার (১৫...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!