- প্রকাশিত: ১৫ আগস্ট ২০২৫ ০৮:৪০ পিএম
গোপালগঞ্জে আওয়ামী লীগ ও যুবলীগের ৫ নেতাকর্মী গ্রেফতার
স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : গোপালগঞ্জের কোটালীপাড়ায় বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে আওয়ামী লীগ ও যুবলীগের ৫ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৪ আগষ্ট) রাতে ও আজ শুক্রবার (১৫ আগষ্ট) সকালে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এদের গ্রেফতার করা হয়।
আজ শুক্রবার (১৫ আগষ্ট) সন্ধ্যায় কোটালীপাড়া থানার উপপরিদর্শক (এসআই) আল-আমিন বিষয়টি নিশ্চিত করেছেন।
গ্রেপ্তারকৃতরা হলেন, কোটালীপাড়া উপজেলার সিতাইকুন্ড গ্রামের আজিজ হাওলাদারের ছেলে কামাল হাওলাদার (৪৫), বর্ষাপাড়া গ্রামের আলিল বিশ্বাসের ছেলে মোরসালিন বিশ্বাস (৩৫), চিতশী গ্রামের মকবুল মুন্সীর ছেলে হাফিজুর রহমান মুন্সী (৩৫) ও পিঞ্জুরী গ্রামের রফিক তালুকদারের ছেলে আকাশ তালুকদার (২৫) এবং তারাকান্দ গ্রামের রবিউল শেখের ছেলে বেল্লাল শেখ (২১)। এরা সবাই আওয়ামী লীগ ও যুবলীগের নেতাকর্মী।
কোটালীপাড়া থানার উপপরিদর্শক আল-আমিন বলেন, বৃহস্পতিবার রাতে ও শুক্রবার সকালে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে কোটালীপাড়া থানাপুলিশ এদের গ্রেফতার করে। গ্রেফতারকৃত কামাল হাওলাদার কোটালীপাড়া থানায় বিশেষ ক্ষমতা আইনে দায়েরকৃত মামলার এজাহারভূক্ত নামীয় আসামী এবং অন্যরা মামলাটির অজ্ঞাত আসামী।
তিনি আরো বলেন, গত ১৬ জুলাই গোপালগঞ্জে এনসিপির সমাবেশকে কেন্দ্র করে কোটালীপাড়া উপজেলার ওয়াবদারহাট নামক স্থানে আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ জড়ো হয়ে মহাসড়কে গাছ ফেলে বিক্ষোভ মিছিল করে। এতে জনমনে আতঙ্ক সৃষ্টি ও জনসাধারণের চলাচলে বিঘ্ন সৃষ্টি হয়। এ ঘটনায় পুলিশ ১৫৫ জনকে জ্ঞাত ও এক হাজার ৫‘শ জনকে অজ্ঞাত দেখিয়ে কোটালীপাড়া থানায় বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা দায়ের করে। এই মামলায় আওয়ামী লীগ ও যুবলীগের নেতাকর্মী কামাল হাওলাদার, মোরসালিন বিশ্বাস, হাফিজুর রহমান মুন্সী, আকাশ তালুকদার ও বেল্লাল শেখকে গ্রেপ্তার দেখিয়ে জেল হাজতে পাঠানো হয়েছে। ওইদিন গ্রেপ্তারকৃতরা মিছিলের নেতৃত্ব দিয়েছিলেন। আমরা ভিডিও ফুটেজ দেখে তাদেরকে গ্রেপ্তার করেছি। এ পর্যন্ত এই মামলায় ৫০ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। #
এই বিভাগের আরো খবর
-
যবিপ্রবি প্রতিনিধি:দেশে ডেঙ্গুর প্রকোপ বিবেচনায় শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বাড়াতে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন শুরু করেছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের...
-
রিয়াজুল হক সাগর, রংপুর। আইজিপি মহোদয়ের নির্দেশনায় রংপুর রেঞ্জ ডিআইজি মোহাম্মদ আবদুল মাবুদের সভাপতিত্বে রংপুর বিভাগের আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও কার্যকরভাবে নিয়ন্ত্রণ...
-
আব্দুল্লাহ জেলা প্রতিনিধিঃযশোরের শার্শা উপজেলার রামচন্দ্রপুর গ্রামের সন্তান আবু হুরাইরা সাবিত মিশরের ঐতিহ্যবাহী ও বিশ্বখ্যাত আল-আযহার বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার সুযোগ পেয়েছেন।...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!