- প্রকাশিত: ১২ আগস্ট ২০২৫ ০৬:১২ পিএম
গোপালগঞ্জে আরাফাত রহমান কোকো’র ৫৬তম জন্মবার্ষিকী পালিত
স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : গোপালগঞ্জে আলোচনা সভা, কেক কাটা, দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার কনিষ্ঠপুত্র, বিশিষ্ট ক্রীড়া সংগঠক আরাফাত রহমান কোকো’র ৫৬তম জন্মবার্ষিকী পালিত হয়েছে।
আরাফাত রহমান কোকো ক্রীড়া পরিষদ এ কর্মসূচির আয়োজন করে। আলোচনা সভায় বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবকদল ও আরাফাত রহমান কোকো ক্রীড়া পরিষদের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।
আজ মঙ্গলবার (১২ আগষ্ট) দুপুরে প্রেসক্লাব গোপালগঞ্জের হলরুমে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ক্রীড়া পরিষদের কেন্দ্রীয় কাউন্সিলের উপদেষ্টা মুশফিকুর রহমান রেন্টু। প্রেসক্লাব গোপালগঞ্জের সভাপতি জুবায়ের হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় জেলা বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা শরীফ রাফিকুজ্জামান, গোপালগঞ্জ সরকারি কলেজের সাবেক ভিপি মন্জুরুল আলম চৌধুরী বক্তব্য রাখেন।
আলোচনা সভা শেষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় এবং অসহায় ও দরিদ্রদের মাঝে তবারক বিতরণ করা হয়।
প্রধান অতিথি ক্রীড়া পরিষদের কেন্দ্রীয় কাউন্সিলের উপদেষ্টা মুশফিকুর রহমান রেন্টু বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার কনিষ্ঠপুত্র, বিশিষ্ট ক্রীড়া সংগঠক আরাফাত রহমান কোকো দেশের ক্রীড়া অঙ্গনকে শক্তিশারী করতে কাজ করে গেছেন। তার অবদানের জন্য আজ দেশের ক্রীড়া সংগঠনগুলো শক্ত অবস্থানে রয়েছে। #
এই বিভাগের আরো খবর
-
যবিপ্রবি প্রতিনিধি:দেশে ডেঙ্গুর প্রকোপ বিবেচনায় শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বাড়াতে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন শুরু করেছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের...
-
রিয়াজুল হক সাগর, রংপুর। আইজিপি মহোদয়ের নির্দেশনায় রংপুর রেঞ্জ ডিআইজি মোহাম্মদ আবদুল মাবুদের সভাপতিত্বে রংপুর বিভাগের আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও কার্যকরভাবে নিয়ন্ত্রণ...
-
আব্দুল্লাহ জেলা প্রতিনিধিঃযশোরের শার্শা উপজেলার রামচন্দ্রপুর গ্রামের সন্তান আবু হুরাইরা সাবিত মিশরের ঐতিহ্যবাহী ও বিশ্বখ্যাত আল-আযহার বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার সুযোগ পেয়েছেন।...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!