- প্রকাশিত: ২ আগস্ট ২০২৫ ০৩:৪৫ পিএম
গোপালগঞ্জে আলোচনা সভার মধ্য দিয়ে “রেমিটেন্স যোদ্ধা দিবস” পালিত
স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : গোপালগঞ্জে আলোচনা সভার মধ্য দিয়ে “রেমিটেন্স যোদ্ধা দিবস” পালিত হয়েছে। গোপালগঞ্জ জেলা প্রশাসন, জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস এবং গোপালগঞ্জ কারিগরি প্রশিক্ষন কেন্দ্র-এর উদ্যোগে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
আজ শনিবার (০২ আগষ্ট) সকাল ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামান। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ গোলাম কবিরের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান বক্তব্য রাখেন।
আলোচনা সভা শেষে পরে চারজন রেমিটেন্স যোদ্ধার পরিবারকে সম্মাননা প্রদান ও তিনজন রেমিটেন্স যোদ্ধার সন্তানদেরকে শিক্ষা বৃত্তির অর্থ তুলে দেয়া হয়।
জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামান বলেন, রেমিটেন্স যোদ্ধারা দেশের অর্থনীতিকে এগিয়ে নিচ্ছে। এটি শুধু যুদ্ধ নয় সম্মানের একটি কাজ। তাদের জন্য দেশের অর্থনতি শক্ত অবস্থানে যাচ্ছে। #
এই বিভাগের আরো খবর
-
যবিপ্রবি প্রতিনিধি:দেশে ডেঙ্গুর প্রকোপ বিবেচনায় শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বাড়াতে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন শুরু করেছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের...
-
রিয়াজুল হক সাগর, রংপুর। আইজিপি মহোদয়ের নির্দেশনায় রংপুর রেঞ্জ ডিআইজি মোহাম্মদ আবদুল মাবুদের সভাপতিত্বে রংপুর বিভাগের আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও কার্যকরভাবে নিয়ন্ত্রণ...
-
আব্দুল্লাহ জেলা প্রতিনিধিঃযশোরের শার্শা উপজেলার রামচন্দ্রপুর গ্রামের সন্তান আবু হুরাইরা সাবিত মিশরের ঐতিহ্যবাহী ও বিশ্বখ্যাত আল-আযহার বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার সুযোগ পেয়েছেন।...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!