শিরোনামঃ

গোপালগঞ্জে ৬ প্লাটুন বিজিবি মোতায়েন



নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ : গোপালগঞ্জে উদ্ভুত পরিস্থিতে এড়াতে ৬ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।


আজ মঙ্গলবার (১০ নভেম্বর) বিকালে যশোর থেকে গোপালগঞ্জে আসে বিজিবি। জেলার আইন শৃংখলা রক্ষায় কাজ করবে বিজিবি।


আজ মঙ্গলবার (১০ নভেম্বর) বিকালে গোপালগঞ্জের জেলা প্রশাসক মো: আরিফ-উজ-জামান বিষয়টি নিশ্চিত করেছেন।


জানাগেছে, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ডাকা অবরোধে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় পুলিশের সাথে ধাওয়া পাল্টা ধাওয়া ঘটে। এসময় পুলিশের একটি গাড়িতে আগুন ধরিয়ে পুড়িয়ে দেয়। এছাড়া জেলার বিভিন্ন স্থানে বিক্ষোভ করে। পরে বিকালে জেলার আইন শৃংখলা পরিস্থিতি ঠিক রাখতে বিজিবি মোতায়েন করা হয়। সন্ধ্যায় বিজিবির বহর গোপালগঞ্জে পৌছায়। এরপর তারা জেলা শহরের বিভিন্ন স্থানে টহল দেয়।


গোপালগঞ্জের জেলা প্রশাসক মো: আরিফ-উজ-জামান বলেন, জেলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিজিবি মোতায়েন করা হয়েছে। পুলিশের পাশাপাশি কাজ বরকে বিজিবি। #

এই বিভাগের আরো খবর

অনলাইন ভোট

খবর সরাসরি ইনবক্সে পেতে চান?