- প্রকাশিত: ৩০ অক্টোবর ২০২৬ ০৫:৩০ পিএম
গোপালগঞ্জে ৩০ নারী উদ্যোক্তাকে সার্টিফিকেট প্রদান
নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ : গোপালগঞ্জে বিভিন্ন মেয়াদে প্রশিক্ষণ শেষ ৩০ নারী উদ্যোক্তাকে সার্টিফিকেট প্রদান করা হয়েছে। শিক্ষণ মহিলা উন্নয়ন সমিতির পক্ষ থেকে সার্টিফেকেট দেওয়া হয়।
আজ শুক্রবার (৩০ অক্টোবর) দুপুরে শিক্ষণ মহিলা উন্নয়ন সমিতির সভাপতি জাকিয়া সুলতানা রুমা প্রশিক্ষণার্থী ৩০ নারী উদ্যোক্তার হতে সনদ তুলে দেন ও রাধুনী কোর্স শেষে দুই সেফকে সেফ্ কোর্ট ও টুপি প্রাদান করেন। এসময় নারী উদ্যোক্তা ও প্রশিক্ষণার্থীরা উপস্থিত ছিলেন।
গোপালগঞ্জ জেলা শহরের পাঁচুড়িয়া এলাকার শিক্ষণ মহিলা উন্নয়ন সমিতির হল রুমে বিভিন্ন মেয়াদে ৩০জন নারী উদ্যোক্তা সেলাই, ফাস্টফুড এন্ড স্ন্যাক্স, বেকিং ফুড ও বেসিক টু এডভান্স বেকিং প্রশিক্ষণ গ্রহন করেন।
সনদপ্রাপ্ত নারী উদ্যোক্তারা জানান, এ প্রশিক্ষণের মাধ্যমে তাঁরা নতুন নতুন বিষয় শিখতে পেরেছেন, যা ভবিষ্যতে নিজেদের ব্যবসা পরিচালনা ও সম্প্রসারণে সহায়ক হবে।
অনুষ্ঠানে শিক্ষণ মহিলা উন্নয়ন সমিতির সভাপতি জাকিয়া সুলতানা রুমা বলেন, নারীদের আত্মনির্ভরশীল ও অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে গড়ে তুলতে প্রশিক্ষণের বিকল্প নেই। প্রশিক্ষণের মাধ্যমে অর্জিত জ্ঞান ও দক্ষতা কাজে লাগিয়ে নারীরা নিজেদের উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠিত করতে পারবেন। পাশাপাশি নতুন কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে দেশের অর্থনীতিতেও গুরুত্বপূর্ণ অবদান রাখতে সক্ষম হবেন।
তিনি প্রশিক্ষণপ্রাপ্ত নারীদের অর্জিত দক্ষতা কাজে লাগিয়ে নিজেদের উদ্যোগ গ্রহণ এবং ব্যবসা সম্প্রসারণের আহ্বান জানান। #
এই বিভাগের আরো খবর
-
রিয়াজুল হক সাগর, রংপুর।২২শে অক্টোবর ২০২৬ ছিল রূপসী বাংলার কবি জীবনানন্দ দাশের ৭২তম মৃত্যুবার্ষিকী তাই কবি জীবনানন্দ দাশকে নিবেদিত রংপুর...
-
সঞ্জিব দাস, গলাচিপা, পটুয়াখালী, প্রতিনিধি বরিশাল রেঞ্জের ডিআইজি মো. জুলফিকার আলী হায়দার পটুয়াখালীর গলাচিপা থানা পরিদর্শন করেছেন। শুক্রবার (৩০ অক্টোবর) তিনি...
-
সঞ্জিব দাস, গলাচিপা (পটুয়াখাীলী) প্রতিনিধিপটুয়াখালীর গলাচিপায় রাস্তা পারাপারের সময় অটোরিক্সায় ধাক্কায় সড়কেই প্রাণ হারাল চার বছরের শিশু মাইশা আক্তার। ঘটনাটি...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!