- প্রকাশিত: ৩ এপ্রিল ২০২৬ ০৭:২২ পিএম
গোপালগঞ্জে ১'শ টাকায় ডিজেল কিনে ১৫০ টাকায় বিক্রি, ব্যবসায়ীকে জরিমানা
নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ : গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় তেলের পাম্প থেকে ১’শ টাকায় ডিজেল কিনে ১৫০ টাকা বিক্রির অপরাধে সোহাগ শেখ নামের এক ব্যবসায়ীকে ৬ হাজার টাকা জরিমানা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
আজ শুক্রবার (০৩ এপ্রিল) বিকালে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) আল-আমিন হালদার এ জরিমানার আদেশ দেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) আল-আমিন হালদার বলেন, টুঙ্গিপাড়ার পাটগাতী বাজার থেকে ২০০ লিটার ডিজেল কিনে ভ্যানে করে কোটালীপাড়া যাচ্ছিলেন দুই যুবক। তখন তারা উপজেলার বালাডাঙ্গা ব্রীজের উপর পৌঁছালে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই) তাদের ভ্যান থামিয়ে জিজ্ঞাসাবাদ করেন। পরে তারা প্রতি লিটার তেল ১৫০ টাকা করে কেনার কথা স্বীকার করেন। পরে এনএসআই কর্মকর্তারা বিষয়টি জানালে তেলের ভ্যানসহ সোহাগ নামের ওই ব্যবসায়ীকে উপজেলা পরিষদ কার্যালয়ে তলব করি।
তিনি আরো বলেন, এসময় ওই ব্যবসায়ী বলেন, পেট্রোল পাম্পে লাইনে দাঁড়িয়ে বিভিন্ন লোক দিয়ে লিটার প্রতি ১’শ টাকা করে কিনে ২০০ লিটার ডিজেল তেল সংগ্রহ করেন। পরে সেই তেল তিনি ১৫০ টাকা করে বিক্রি করেছেন। বেশি দামে আর বিক্রি না করার শর্তে প্রেট্রোলিয়াম আইনে তাকে ৬ হাজার টাকা জরিমানা করা হয়। #
এই বিভাগের আরো খবর
-
যবিপ্রবি প্রতিনিধি:দেশে ডেঙ্গুর প্রকোপ বিবেচনায় শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বাড়াতে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন শুরু করেছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের...
-
রিয়াজুল হক সাগর, রংপুর। আইজিপি মহোদয়ের নির্দেশনায় রংপুর রেঞ্জ ডিআইজি মোহাম্মদ আবদুল মাবুদের সভাপতিত্বে রংপুর বিভাগের আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও কার্যকরভাবে নিয়ন্ত্রণ...
-
আব্দুল্লাহ জেলা প্রতিনিধিঃযশোরের শার্শা উপজেলার রামচন্দ্রপুর গ্রামের সন্তান আবু হুরাইরা সাবিত মিশরের ঐতিহ্যবাহী ও বিশ্বখ্যাত আল-আযহার বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার সুযোগ পেয়েছেন।...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!