- প্রকাশিত: ৪ এপ্রিল ২০২৬ ০৬:৫৩ পিএম
গোপালগঞ্জে ১৭৯ বোতল ফেন্সিডিল সাদৃশ্য মাদকদ্রব্যসহ তিন মাদক ব্যবসায়ী আটক
নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ : গোপালগঞ্জের কাশিয়ানী উপজেরার শংকরপাশা এলাকা থেকে ১৭৯ বোতল ফেন্সিডিল সাদৃশ্য (WINCEREX) মাদকদ্রব্যসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-৬।
আজ শনিবার (৪ এপ্রিল) দুপুরে কাশিয়ানী উপজেলার মধুমতি সেতু টোল প্লাজা এলাকায় থেকে মাদকসহ ওই মাদক ব্যবসায়ীদের আটক করা হয়।
আটককৃতরা হলো-মো: হাবিবুর রহমান ওরফে বাপ্পি (৩৪), মো: তরিকুল ইসলাম (৪২) ও মো: শাহারিয়ার হোসেন (২৫)।
বিজ্ঞপ্তিতে র্যাব-৬ জানায়, মাদক দ্রব্য পাচার হবে এমন গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের একটি দল উপজেলার মধুমতি সেতু টোল প্লাজা এলাকায় অবস্থান নেয়।
এসময় ওই অসামীদের সাতক্ষীরা থেকে ঢাকার দিকে যাবার পথে ওই এলাকায় পৌঁছালে গতিবিধি সন্দেহ হলে তাদের আটক করা হয়। পরে তাদের কাছ থেকে ১৭৯ বোতল ফেন্সিডিল সাদৃশ্য (WINCEREX) মাদকদ্রব্য জবাদ করে।
র্যাব-৬ আরো জানায়, মাদকদ্রব্যসহ আটককৃত আসামীদের কাশিয়ানী থানায় হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। #
এই বিভাগের আরো খবর
-
যবিপ্রবি প্রতিনিধি:দেশে ডেঙ্গুর প্রকোপ বিবেচনায় শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বাড়াতে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন শুরু করেছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের...
-
রিয়াজুল হক সাগর, রংপুর। আইজিপি মহোদয়ের নির্দেশনায় রংপুর রেঞ্জ ডিআইজি মোহাম্মদ আবদুল মাবুদের সভাপতিত্বে রংপুর বিভাগের আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও কার্যকরভাবে নিয়ন্ত্রণ...
-
আব্দুল্লাহ জেলা প্রতিনিধিঃযশোরের শার্শা উপজেলার রামচন্দ্রপুর গ্রামের সন্তান আবু হুরাইরা সাবিত মিশরের ঐতিহ্যবাহী ও বিশ্বখ্যাত আল-আযহার বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার সুযোগ পেয়েছেন।...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!