- নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ
- প্রকাশিত: ১৬ জুন ২০২৬ ০৭:৪৯ পিএম
গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা
বিশ্বকাপ ফুটবলে প্রথম ম্যাচে আর্জেন্টিনা দলকে শুভেচ্ছা ও সমর্থন জানিয়ে শোভাযাত্রা করেছে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আর্জেন্টাইন সমর্থকেরা।
আজ মঙ্গলবার (১৬ জুন) বিকালে প্রিয় দলের নীল আকাশী জার্সি পড়ে ও হাতে পতাকা নিয়ে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের হাদি চত্ত্বরে জড়ো হয় আলবিসেলেস্তের সমর্থকেরা। এসময় এতে অন্যের মুখে আর্জেন্টিনার পতাকা অঙ্কন করে। পরে সেখান থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি বিশ্ববিদ্যালয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে প্রশাসনিক ভবনের সামনে গিয়ে শেষ হয়। তারা দলের জন্য শুভকামনা জানায়|
আর্জেন্টিনার সমর্থক ও আয়োজনক সহীবুর রহমান জানান, ফুটবলের প্রতি গভীর ভালোবাসা এবং প্রিয় দল আর্জেন্টিনার প্রতি সমর্থন প্রকাশের লক্ষ্যেই বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে এই বর্ণাঢ্য আয়োজন করা হয়েছে| আশাবাদ ব্যক্ত করে বলেন, বিশ্বকাপ ২০২৬-এ আর্জেন্টিনা দল তাদের চেনা ছন্দে দুর্দান্ত পারফরম্যান্স প্রদর্শন করবে এবং বিশ্বজুড়ে থাকা কোটি কোটি ভক্ত-সমর্থকদের প্রত্যাশা পূরণ করবে .
এই বিভাগের আরো খবর
-
সঞ্জিব দাস, গলাচিপা, পটুয়াখালী, প্রতিনিধি পটুয়াখালীর গলাচিপা পৌর এলাকায় জেলে তালিকা হালনাগাদ ও প্রকৃত মৎস্যজীবী শনাক্তে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে উপজেলা প্রশাসন।ইউএনওর...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!