- প্রকাশিত: ৩০ এপ্রিল ২০২৬ ০৬:৩০ পিএম
গোবিপ্রবিতে “ক্যারিয়ার হিসেবে ইতিহাস” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
গোবিপ্রবি প্রতিনিধি: গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (গোবিপ্রবি) ইতিহাস বিভাগের উদ্যোগে “ক্যারিয়ার হিসেবে ইতিহাস” শীর্ষক একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের ৫০১ নম্বর কক্ষে এ আয়োজন করা হয়। এতে ইতিহাস বিভাগের শিক্ষার্থীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।
সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক ড. আবু মোঃ দেলোয়ার হোসেন। বিশেষ অতিথি ছিলেন গোবিপ্রবির মানবিকী অনুষদের ডিন সুকান্ত বিশ্বাস। সভাপতিত্ব করেন ইতিহাস বিভাগের চেয়ারম্যান মুজাহিদুল ইসলাম। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইতিহাস বিভাগের শিক্ষক ড. রাজিবুল ইসলাম।
উদ্বোধনী বক্তব্যে সুকান্ত বিশ্বাস বলেন, ইতিহাস এমন একটি বিষয়, যা কেবল অতীত জানার মধ্যে সীমাবদ্ধ নয়; বরং বর্তমানকে বোঝা এবং ভবিষ্যৎ নিয়ে ভাবার ক্ষেত্রেও এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, শুধু চাকরির প্রস্তুতিতে সীমাবদ্ধ না থেকে নিজেদের বিষয়ের ওপর গভীরভাবে মনোযোগী হওয়া প্রয়োজন। নিয়মিত পড়াশোনা, বিশ্লেষণী চিন্তা এবং গবেষণামুখী মনোভাবই একজন ইতিহাস শিক্ষার্থীকে এগিয়ে নিতে পারে।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. আবু মোঃ দেলোয়ার হোসেন বলেন, ইতিহাসের শিক্ষার্থীদের অনেক সময় অযথা হীনমন্যতায় ভুগতে দেখা যায়, যা বাস্তবতার সঙ্গে মেলে না। তিনি বলেন, দেশের বিভিন্ন খাতে—বিশেষ করে শিক্ষা, প্রশাসন ও ব্যাংকিংয়ে—ইতিহাসের শিক্ষার্থীরা ইতোমধ্যে নিজেদের অবস্থান তৈরি করেছে। তাই আত্মবিশ্বাসের সঙ্গে নিজেকে গড়ে তোলা এবং দক্ষতা বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়ার কথা তিনি উল্লেখ করেন।
সমাপনী বক্তব্যে বিভাগের চেয়ারম্যান সহকারী অধ্যাপক মুজাহিদুল ইসলাম বলেন, এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের ভাবনার পরিধি বাড়াতে সহায়তা করে। আলোচকদের বক্তব্য থেকে পাওয়া দিকনির্দেশনা তাদের ভবিষ্যৎ প্রস্তুতিতে কাজে লাগবে বলে তিনি আশা প্রকাশ করেন। তিনি আয়োজনে তাঁর সহকর্মী শিক্ষক এবং সংশ্লিষ্ট সকলের প্রতি ধন্যবাদ জানান।
এই বিভাগের আরো খবর
-
সোহাগ হাওলাদার,বরগুনাঃবিশ্ব পরিবেশ দিবস ২০২৬ উপলক্ষে বরগুনায় চিত্রাঙ্কন ও বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। শনিবার (৬ জুন) বিকালে বরগুনা কালেক্টর স্কুল...
-
মাসুদ রেজা ফয়সাল:দেশজুড়ে ডেঙ্গুর প্রকোপ রোধে এবং জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বরগুনার বামনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে এক বর্ণাঢ্য সচেতনতামূলক র্যালি...
-
নিজস্ব প্রতিবেদক আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ২০২৬ সালের মৌসুমি বায়ু চট্টগ্রাম বিভাগ দিয়ে দেশে প্রবেশ করেছে। এর প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে...
-
মানবসেবা ও সামাজিক উন্নয়নের প্রত্যয় নিয়ে প্রতিষ্ঠিত হয়েছে “গারুড়িয়া ইউনিয়ন স্বপ্নচারী সংগঠন”। ২০২৪ সালের ১ নভেম্বর প্রতিষ্ঠিত এই সামাজিক সংগঠনটি...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!