- প্রকাশিত: ২০ অক্টোবর ২০২৫ ১১:২৬ পিএম
গোবিপ্রবিতে জবি শিক্ষার্থী জুবায়েদ হত্যার বিচারের দাবিতে ছাত্রদলের বিক্ষোভ মিছিল
গোবিপ্রবি প্রতিনিধি: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও শাখা ছাত্রদলের সদস্য মো: জুবায়েদ হোসেন রাজধানীর আরমানিটোলার পানির পাম্প গলির একটি ভবনে দুর্বৃত্তদের ধারালো অস্ত্রের আঘাতে নিহত হন। এ ঘটনার সন্ত্রাসীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (গোবিপ্রবি) ছাত্রদলের নেতাকর্মীরা।
আজ সোমবার (২০ অক্টোবর ) দুপুর ১২.০০ টায় বিশ্ববিদ্যালয়ের লিপুজ চত্বর থেকে মিছিলটি ছাত্রদলের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম বিদ্যুতের নেতৃত্বে শুরু হয়ে ক্যাম্পাসের বিভিন্ন স্থান প্রদক্ষিণ করে প্রশাসনিক ভবনের সামনে এসে শেষ হয়। এসময় ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বিক্ষোভ মিছিল শেষে সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম বিদ্যুত বলেন,"বিগত সাড়ে ১৫ বছরে স্বৈরাচার শেখ হাসিনার আমলে আমরা দেখেছি ছাত্রদলের নেতাকর্মীরা বেছে বেছে টার্গেট কিলিং এর শিকার হতো। যে নেতাকে মনে হতো স্বৈরাচারের হুমকি তাকেই টার্গেট কিলিং এর শিকার হতো।
জুলাই -আগস্টের রক্তের বিনিময়ে যে সরকার বসে আছে,সে সরকারের আমলেও দেখতে পাই, আমাদের ছাত্রদলের নেতাকর্মীদের বেছে বেছে টার্গেট কিলিং এর শিকার হতে হচ্ছে। আমরা দেখতে পাই,কিছুদিন আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাম্য ভাই ও সবশেষ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের জুবায়েদ ভাইকে হত্যা করা হয়েছে।প্রতিটি হত্যা পিছনে কি রহস্য লুকায়িত আছে,সে রহস্য উন্মোচন করতে হবে। যদি রহস্য উন্মোচন করা না হয়, তাহলে ছাত্রদল বসে থাকবে না। প্রতিটি হত্যার রহস্যের পিছনে কারা বা কোনো সন্ত্রাসী সংগঠন জড়িত আছে কিনা তা রহস্য উন্মোচন করতে হবে। সন্ত্রাসী সংগঠনকে বাঁচানোর জন্য অন্য দোষী সাব্যস্ত করে রায় দেয়া হলে সে রায় মেনে নেওয়া হবে না। কোন অসাধু উদ্দেশ্য সফল হতে দেয়া যাবে না। অসদ উদ্দেশ্য সফল করার জন্য প্রতিটা ক্যাম্পাসে ছাত্রদল নেতাকর্মীদের বেছে বেছে হত্যা করা হচ্ছে। আপনারা একটি বিষয় লক্ষ্য করবেন যখনই কোন বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয় তখনই ছাত্রদলের নেতাকর্মীদের করা হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের নির্বাচনের আগে সাম্য ভাইকে হত্যা করা হয়েছে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন হবে কিছুদের মধ্যে সে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আমাদের এক ছাত্রদলের ভাইকে হত্যা করা হয়েছে। এটার পিছনে অন্য কোন সন্ত্রাসী সংগঠন বা অন্য কোনো কারণ জড়িত থাকে তাহলে আমরা সুষ্ঠ তদন্তের মাধ্যমে সঠিক বিচার চাই। "
এই বিভাগের আরো খবর
-
যবিপ্রবি প্রতিনিধি:আন্তর্জাতিক অণুজীব দিবস-২০২৬ উপলক্ষে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) মাসব্যাপী নানা কর্মসূচির আয়োজন করা হয়। বিশ্ববিদ্যালয়ের অণুজীববিজ্ঞান বিভাগের...
-
সঞ্জিব দাস, গলাচিপা, পটুয়াখালী, প্রতিনিধি “মেধা ও মননে বিকশিত হোক আজকের সমাজ, ভবিষ্যতের পৃথিবী”—এই স্লোগানকে ধারণ করে আবদুল গনি স্মৃতি পাঠাগারের...
-
গৌরনদী (বরিশাল) প্রতিনিধি ॥ প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্ঠা (মন্ত্রী পদমর্যাদা) ও বরিশাল-১ (গৌরনদী-আগৈলঝাড়া) আসনের সংসদ সদস্য জহির উদ্দিন স্বপন বলেছেন, রাজপথের...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!