- প্রকাশিত: ২০ সেপ্টেম্বর ২০২৫ ০১:৪১ পিএম
গোবিপ্রবিতে আন্ত:বিভাগ বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন বিএমবি বিভাগ
গোবিপ্রবি প্রতিনিধি: গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (গোবিপ্রবি) ডিবেটিং সোসাইটি কর্তৃক "প্রেরণায় জুলাই গণঅভ্যুত্থান ৩য় আন্তঃবিভাগ বিতর্ক প্রতিযোগিতা -২০২৫ " অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৭ সেপ্টেম্বর ) বিকাল ৪ টায় বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক ভবনের আইন বিভাগের মুট কোর্ট রুমে ২২ টি দলের দীর্ঘ লড়াইয়ের ফাইনাল অনুষ্ঠিত হয়। যেখানে "এই সংসদ (বাংলাদেশ), উন্নয়নের বিপরীতে সংস্কারের গল্পে আজ অনুতপ্ত " বিষয়ে সরকার দলীয় পক্ষের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগকে হারিয়ে বিজয়ী হয়েছে বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি বিভাগ। সেরা বির্তাকিক নির্বাচিত হয়েছেন বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি বিভাগের শাফায়েত উল্ল্যাহ।
বিচারক হিসেবে উপস্থিত ছিলেন সহযোগী অধ্যাপক ড. রাজিউর রহমান,ঢাকা বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটির সভাপতি জোবায়ের হোসেন, বিতার্কিক মবিন মজুমদার প্রমুখ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড.হোসেন উদ্দিন শেখর। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ- উপাচার্য অধ্যাপক ড. মো. সোহেল হাসান, ট্রেজারার অধ্যাপক ড. মো. নাজমুল আহসান, প্রক্টর সহযোগী অধ্যাপক ড. আরিফুজ্জামান রাজীব, শিক্ষার্থী উপদেষ্টা সহকারী অধ্যাপক ড. বদরুল ইসলাম, আইন অনুষদের ডিন ও গোবিপ্রবি ডিবেটিং সোসাইটির মডারেটর সহযোগী অধ্যাপক ড.মোঃ রাজিউর রহমান সহ বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা। এছাড়াও আমন্ত্রিত অতিথি হিসেবে ছিলেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, পরিবেশ অধিদপ্তর,রোডস এন্ড হাইওয়ে ডিপার্টমেন্ট এবং স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এর কর্মকর্তাবৃন্দ। একই সাথে ডিবেটিং সোসাইটির বার্ষিক ম্যাগাজিন “সাম্য” এর মোড়ক উন্মোচন করা হয়।
এই আয়োজনের আহ্বায়ক মো.ইমন হোসেন বলেন, এই প্রতিযোগিতা শুধুমাত্র বিতর্কে বাগ্মিতার আসর নয়; বরং জুলাই গণঅভ্যুত্থানের চেতনায় অবিচল থেকে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানো, গণমানুষের মুক্তির জন্য কণ্ঠস্বর তোলা এবং নতুন বাংলাদেশ গঠনের স্বপ্ন জাগানোর এক প্রেরণাদায়ক আয়োজন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. হোসেন উদ্দিন শেখর বলেন, "যত বেশি এ ধরনের অ্যাক্টিভিটি হবে এটা ফোকাস হবে। আমরা আসার পর এ ধরনের অনেকগুলোই প্রতিযোগিতা করেছি। আগামী অক্টোবরে আমাদের এক বছর পূর্ণ হবে তখন আমরা একটা ওপেন সেমিনারের আয়োজন করব এবং কি কি অর্জন কি কি ব্যর্থতা সেগুলো উল্লেখ করা হবে আমরা স্বীকার করে নিব। এভাবে সকলের একটা ধারণা সৃষ্টি হবে।
উল্লেখ্য, গোবিপ্রবি ডিবেটিং সোসাইটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে বক্তব্যে পারদর্শী, যুক্তিদানের কৌশল, পাবলিক স্পিকিং ও চিন্তাধারার সৃজনশীলতার দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে কাজ করে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় এবারও আয়োজন করেছে 'প্রেরণায় জুলাই গণঅভ্যুত্থান, ৩য় প্রেরণাদায়ক আয়োজন।
এই বিভাগের আরো খবর
-
শারদীয় দুর্গোৎসবের আনন্দ ও সম্প্রীতির বার্তা নিয়ে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার সার্বজনীন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি)...
-
রিয়াজুল হক সাগর, রংপুর। শারদীয় দুর্গোৎসবে বিভাগীয় নগরী রংপুরে পূজামণ্ডপ পরিদর্শনে আগামীকাল মঙ্গলবার (২০ অক্টোবর) রংপুরে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তার...
-
যবিপ্রবি প্রতিনিধিবিশ্বের ৩৭টি দেশের কয়েকশত দলকে পেছনে ফেলে জাতিসংঘের গ্লোবাল এআই হ্যাকাথনে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশের দল ‘zAI BD’। প্রতিযোগিতার লক্ষ্য...
-
নিজস্ব প্রদিবেদক, গোপালগঞ্জ : গোপালগঞ্জে ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর সংঘর্ষে ৫ পুলিশ সদস্যসহ কমপক্ষে ৩০ জন আহত হয়েছে।আজ...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!