- প্রকাশিত: ২৯ এপ্রিল ২০২৬ ০৮:২৭ পিএম
গোবিপ্রবিতে ৯ বিভাগে কেমিক্যাল সরবরাহ, মেডিকেল সেন্টারে নতুন সরঞ্জাম সংযোজন
নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ : শিক্ষা ও গবেষণার মানোন্নয়নে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (গোবিপ্রবি) একযোগে ৯টি বিভাগে প্রায় ১৯ লাখ টাকা মূল্যের কেমিক্যাল সরবরাহ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। পাশাপাশি শিক্ষার্থীদের স্বাস্থ্যসেবা প্রদানে মেডিকেল সেন্টারে বেশকিছু সরঞ্জাম সংযোজন করা হয়েছে।
আজ বুধবার (২৯ এপ্রিল) বিকেল ৩টায় উপাচার্য অধ্যাপক ড. হোসেন উদ্দিন শেখর তার নিজ দপ্তরে সংশ্লিষ্ট বিভাগীয় প্রধানের হাতে কেমিক্যাল হস্তান্তর করেন। এসময় উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. সোহেল হাসান উপস্থিত ছিলেন।
প্রথম ধাপে সিভিল ইঞ্জিনিয়ারিং, অ্যাপ্লাইড কেমিস্ট্রি এন্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং, ফার্মেসি, বায়োকেমিস্ট্রি এন্ড মলিকুলার বায়োলজি, বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং, বোটানি, ফিশারিজ ও এনিমেল সায়েন্স এন্ড ভেটেরিনারি মেডিসিন বিভাগের ল্যাবরেটরি কার্যক্রম জোরদার করতে প্রয়োজনীয় কেমিক্যাল সরবরাহ করা হয়েছে। পরবর্তী সময়ে সকল বিভাগে প্রয়োজনীয় গবেষণা উপকরণ সরবরাহ করা হবে।
শিক্ষার গুণগত মান বৃদ্ধি এবং গবেষণা কার্যক্রমকে এগিয়ে নিতে এ ধরনের উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানান উপাচার্য অধ্যাপক ড. হোসেন উদ্দিন শেখর।
অন্যদিকে শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষায় জোর দিতে বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে প্যাথোলজি কার্যক্রমের জন্য প্রায় ৯ লাখ টাকা মূল্যের বিভিন্ন আধুনিক সরঞ্জাম সরবরাহ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এদিন বিকেল ৪টায় প্যাথলজি সেবা কার্যক্রমের উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. হোসেন উদ্দিন শেখর।
এখন থেকে বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে আরও উন্নত স্বাস্থ্যসেবা পাবেন শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা।#
এই বিভাগের আরো খবর
-
নিজস্ব প্রতিবেদক:শুক্রবার ছুটির দিন বিকেলে আন্তর্জাতিক কসমেটিকস প্রদর্শনী ‘কসমেটিকা ঢাকা ২০২৬’-এর দ্বিতীয় দিনে রিমার্ক-হারল্যানের প্যাভিলিয়ন ঘুরে দেখলেন জনপ্রিয় অভিনেত্রী সাবিলা...
-
বরিশাল সাংবাদিক ফোরাম (বিএসএফ)-এর অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য ও কার্যনির্বাহী কমিটির সদস্য প্রয়াত সাংবাদিক এম মিরাজ হোসাইনের রুহের মাগফিরাত কামনায় দোয়া...
-
একটি চুক্তি কতটা দীর্ঘস্থায়ী হতে পারে? আর দুই দেশের সম্পর্কের মৌলিক পরিবর্তন ঘটলে সেই চুক্তির সুবিধা কি আগের মতো বহাল...
-
ব্যাচেলর অব মেডিসিন অ্যান্ড ব্যাচেলর অব সার্জারি (এমবিবিএস) পরীক্ষার ফলাফলে ১ম ব্যাচেই প্রশংসনীয় সাফল্য অর্জন করেছে বরিশাল বিভাগে প্রতিষ্ঠিত প্রথম...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!