গণঅভ্যুত্থানের বর্ষপূতিতের্  যাওয়ার পথে বিএনপি  নেতার মৃত্যু


গৌরনদী (বরিশাল) প্রতিনিধি \ বরিশালের গৌরনদীতে ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ এর বর্ষপূর্তি অনুষ্ঠানের কর্মসূচীতে যাওয়ার পথে মিরাজ ফকির নামের এক বিএনপি নেতার মৃত্যু হয়েছে। নিহত মিরাজ আগৈলঝাড়া উপজেলার বাকাল ইউনিয়নের ৩নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি। এছাড়াও মিছিলে অংশগ্রহন করে ১০/১২ জন বিএনপি’র কর্মী-সমর্থক অসুস্থ হয়ে পরেছে। তাদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।

আগৈলঝাড়া উপজেলা বিএনপি’র ভারপ্রাপ্ত আহবায়ক সিকদার হাফিজুর রহমান জানিয়েছেন, আগৈলঝাড়া থেকে বিপুল সংখ্যক নেতাকর্মী নিয়ে ছোট ছোট যানবাহনে গৌরনদীতে অনুষ্ঠিতব্য গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি পালনের কর্মসূচীতে আসেন। পথিমধ্যে বাকাল ৩নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি মিরাজ ফকির অসুস্থ হয়ে পরেন। দ্রæত তাকে উদ্ধার করে উপজেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এসময় কর্তব্যরত চিকিৎসক মিরাজকে মৃত বলে ঘোষনা করেন। নিহত মিরাজ বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য জহির উদ্দিন স্বপনের অনুসারী।

উপজেলা হাসপাতালের জরুরি বিভাগে দায়িত্বরত ডা. মুনীম জানান, হাসপাতালে নিয়ে আসার আগেই মিরাজ নামের ওই রোগীর মৃত্যু হয়। তবে ধারনা করা হচ্ছে তিনি হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন। তিনি আরও জানান, আরো ১০/১২ জন নারী-পুরুষ অসুস্থ হয়ে হাসপাতালে এসেছেন। তাদেরকে চিকিৎসা দেওয়া হচ্ছে।

জানা গেছে, মঙ্গলবার দুপুরে বিজয় মিছিলের পূর্বে সকাল সাড়ে দশটায় গৌরনদী কলেজ মসজিদ মাঠে ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ এর বর্ষপূর্তি উপলক্ষে গৌরনদী-আগৈলঝাড়া বিএনপি’র একাংশের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য জহির উদ্দিন স্বপন। বিশেষ অতিথি ছিলেন জেলা উত্তর বিএনপি’র আহবায়ক দেওয়ান মো. শহিদুল্লাহ, সদস্য সচিব মিজানুর রহমান খান মুকুল। উপজেলা বিএনপি’র আহবায়ক সৈয়দ সরোয়ার আলম বিপ্লবের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা বিএনপি’র সিনিয়র যুগ্ন আহবায়ক বদিউজ্জামান মিন্টু, সদস্য সচিব জহির সাজ্জাদ হান্নান, বশির আহম্মেদ পান্না, পৌর বিএনপি’র ভারপ্রাপ্ত আহবায়ক সফিকুর রহমান স্বপন সহ অন্যান্যরা। আলোচনা সভা শেষে গৌরনদী বাসষ্ট্যান্ড থেকে বিজয় মিছিল বের করা হয়। মিছিলটি গৌরনদী বাসষ্ট্যান্ড হয়ে আশোকাঠী, উপজেলা পরিষদ চত্বর প্রদক্ষিণ করে বাসষ্ট্যান্ডে গিয়ে শেষ হয়। 

অপরদিকে একইদিন সকাল সাড়ে দশটায় বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-১ আসন থেকে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ইঞ্জিনিয়ার আবদুস সোবহানের পক্ষ থেকে আগৈলঝাড়ায় র‌্যালি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। একইদিন বিকেলে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমানের নেতৃত্বে আগৈলঝাড়া উপজেলা সদরের ভেগাই হালদার পাবলিক একাডেমি মাঠে সভা শেষে র‌্যালি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

স্থানীয় বিএনপি’র নেতাকর্মীরা জানিয়েছেন, ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকেই গৌরনদী-আগৈলঝাড়া উপজেলা বিএনপি তিন ধারায় বিভক্ত হয়ে আলাদা কর্মসূচি পালন করে আসছে। মাঝে মধ্যে কুদ্দুসুর রহমান ও সোহবানপন্থীরা একসাথে কর্মসূচি পালন করলেও জহির উদ্দিন স্বপনের অনুসারীরা পৃথক কর্মসূচি পালন করে আসছেন। সূত্রে আরও জানা গেছে, ওই তিন নেতাই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-১ আসন থেকে বিএনপির মনোনয়ন প্রত্যাশী।

এই বিভাগের আরো খবর

অনলাইন ভোট

খবর সরাসরি ইনবক্সে পেতে চান?