- প্রকাশিত: ১১ জুলাই ২০২৫ ১১:০৯ পিএম
গলাচিপায় মাছধরার ট্রলারে আগুনে পুড়ে অগ্নিদগ্ধ-৫
সঞ্জিব দাস, গলাচিপা, পটুয়াখালী, প্রতিনিধি
পটুয়াখালীর গলাচিপা উপজেলার পানপট্টি ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের গ্রামর্দ্দন গ্রামের আশ্রয়ণ প্রকল্প সংলগ্ন নদীতে মাছ ধরার ট্রলারে সিলিন্ডারের লিংকেজ থেকে আগুন লেগে ৫ জন জেলে দগ্ধ হয়েছে। ১১জুলাই, শুক্রবার দুপুর ২টার দিকে ঘটনাটি ঘটেছে। স্থানীয় বাসিন্দা আবু সাইদ চৌধুরী জানান, জুম’আ নামাজের পর চিৎকার শুনে তিনি ছুটে যান এবং আহতদেরকে সম্মিলিতভাবে উদ্ধার করে। তিনি আরো জানান,
পটুয়াখালীর গলাচিপা উপজেলার পানপট্টি ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের গ্রামর্দ্দন গ্রামের আশ্রয়ণ প্রকল্প সংলগ্ন নদীতে মাছ ধরার ট্রলারে সিলিন্ডারের লিংকেজ থেকে আগুন লেগে ৫ জন জেলে দগ্ধ হয়েছে।
১১জুলাই, শুক্রবার দুপুর ২টার দিকে ঘটনাটি ঘটেছে।
স্থানীয় বাসিন্দা আবু সাইদ চৌধুরী জানান, জুম’আ নামাজের পর চিৎকার শুনে তিনি ছুটে যান এবং আহতদেরকে সম্মিলিতভাবে উদ্ধার করে।
তিনি আরো জানান, ট্রলারে দুপুরের খাবার রান্না চলছিল। সিলিন্ডার ও চুলার সংযোগ পাইপের লিংকেজ থেকে গ্যাস বের হয়ে ট্রলারের ছাউনির
মধ্যে দ্রুত ছড়িয়ে পড়লে সবাই দগ্ধ হয়।
স্থানীয় গ্রাম পুলিশ মিরাজ জানান,তাৎক্ষণিকভাবে গুরুতর আহত দুইজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে এবং দুইজনকে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
দগ্ধরা হলেন, পানপট্টি ইউনিয়নের ৬নং ওয়ার্ডের বাসিন্দা জিহাদ মিয়া (১৮) পিতা. খোরশেদ, জিহাদ (১৯) নিজাম চৌকিদার, শাকিল (১৭) পিতা. রিপন এবং পানপট্টি ইউনিয়নের ৯নং ওয়ার্ডের বাসিন্দা রাকিব (২৭) পিতা. শাহজাহান, নবীন (২৫) পিতা. সোহরাব মোল্লা। এদের মধ্যে জিহাদ মিয়া ও জিহাদ এর অবস্থা আশঙ্কাজনক।
গলাচিপা উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. জহিরুন্নবী বলেন, ‘ঘটনাটি খুবই দুঃখজনক। আমি তাদের খোঁজ রাখছি। যারা আহত হয়েছেন তাদের আবেদনের প্রেক্ষিতে সরকারিভাবে সহায়তা প্রদান করা হবে।’
এই বিভাগের আরো খবর
-
বরিশালের উজিরপুরে মৎস্যজীবী গ্রাম সংগঠনের সদস্যদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদের অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন...
-
নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ : গোপালগঞ্জে অপহরণের ৩ দিন পর সাতক্ষীরা জেলার ভোমরা সীমান্ত এলাকা থেকে অপহৃত শিশু সাজিম শিকদার ইয়াছিনকে...
-
নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ : বাংলাদেশ ফুটবল লিগের তৃতীয় রাউন্ডে গোপালগঞ্জে জামাল ভুইয়ার ব্রাদার্স ইউনিয়নকে উড়িয়ে দিয়েছে ফর্টিস এফসি। জয় এসেছে...
-
পটুয়াখালীর কলাপাড়া উপজেলায় স্টার্ট নেটওয়ার্কের সহযোগিতায় এবং আভাসের বাস্তবায়নে “Cyclone Readiness Project for the Three Most At-Risk, Previously Uncovered Unions...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!