- প্রকাশিত: ১০ সেপ্টেম্বর ২০২৬ ০১:১৯ পিএম
গলাচিপায় জমি নিয়ে বিরোধ, সংখ্যালঘু পরিবার দিশেহারা
গলাচিপা, পটুয়াখালী, প্রতিনিধি পটুয়াখালীর গলাচিপায় জমি নিয়ে বিরোধ সংখ্যালঘু পরিবার দিশেহারা। ঘটনাটি ঘটেছে উপজেলার গলাচিপা সদর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের শ্রীনাথ বাজার নামক স্থানে। ঘটনা সূত্র ও জমির মালিক সুশান্ত মন্ডল বলেন, আনার ভাই সুজিত মন্ডল ১৯৮৪ সনে হিন্দুধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করেন। সেখানে তার নামকরণ করা হয় সেলিম চৌধুরী। তিনি স্ত্রী এবং সন্তান নিয়ে সুন্দর ভাবে জীবন যাপন করছেন। হঠাৎ করে তার ভাইকে ঢাল সাজিয়ে ওই এলাকার প্রভাবশালীরা সুশান্ত মণ্ডলের জমি জোরপূর্বক দখল নেওয়ার চেষ্টা করছেন। বাধা দিলে মারধর করার চেষ্টা করে। সুশান্ত মন্ডল এর ছেলে অনিক মন্ডল বলেন, খেতে সার দিতে গেলে আমাদেরকে প্রভাবশালীরা মারধেরর ভয় দেখায়। অনিক মন্ডলের স্ত্রী স্বর্ণ মন্ডল বলেন, আমরা সংখ্যালঘু পরিবার পাইনা এবার আমি সন্ধ্যার পরে এক দোকানে বইয়া রইছি এর মধ্যে জীবনের ঝুঁকিতে আছি। ওই এলাকার অমল মণ্ডল বলেন, এই জমির মালিক সুশান্ত মন্ডল। এলাকার কিছু প্রভাবশালী গায়ের জোরে সুশান্ত মন্ডলের জমি ভোগ দখল করার চেষ্টা করছে। ইউপি সদস্য আলমগীর মিয়া ঘটনার সত্যতা স্বীকার করেন। অনিক মন্ডল কোন উপায় না পেয়ে ট্রিপল নাইনে ফোন করে গলাচিপা থানার এস আই হুমায়ুন কবির ঘটনাস্থলে গিয়ে পরিচিতি শান্ত করে। শ্রীনাথ বাজারের ব্যবসা সমিতির সভাপতি বলেন,আসলেই সুশান্ত মন্ডল এর উপর অমানবিক নির্যাতন করছে এলাকার প্রভাবশালীরা।
এই বিভাগের আরো খবর
-
যবিপ্রবি প্রতিনিধিআন্তর্জাতিক গবেষণা ডাটাবেজ ‘স্কোপাস’ (Scopus)-এর ইনডেক্সড গবেষণা প্রকাশনার সংখ্যার দিক থেকে বাংলাদেশের বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় গুলোর মধ্যে শীর্ষে...
-
যবিপ্রবি প্রতিনিধিঃবাংলাদেশ রসায়ন সমিতির উদ্যোগে এবং যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) রসায়ন বিভাগের আয়োজনে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়েছে ‘১৬তম...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!