- প্রকাশিত: ১৯ জুলাই ২০২৫ ০৩:৩০ পিএম
গলাচিপায় শহীদ জিয়া ফুটবল টুর্নামেন্ট ২০২৫-এর ফাইনাল অনুষ্ঠিত
সঞ্জিব দাস, গলাচিপা, পটুয়াখালী, প্রতিনিধি পটুয়াখালী রগলাচিপা উপজেলার গোলখালী ইউনিয়নের হরিদেবপুর খেলার মাঠে অনুষ্ঠিত হলো শহীদ জিয়া ফুটবল টুর্নামেন্ট ২০২৫-এর ফাইনাল খেলা। ফুটবলপ্রেমীদের উচ্ছ্বাসে মুখরিত ছিল পুরো মাঠ প্রাঙ্গণ। খেলাটি দেখতে হাজারো দর্শকের সমাগম ঘটে।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ হাসান মামুন, যিনি টুর্নামেন্টের সফল আয়োজনের প্রশংসা করে বলেন, “এ ধরনের ক্রীড়া আয়োজন আমাদের তরুণ প্রজন্মকে সুস্থ ও সচেতন সমাজ গঠনে উদ্বুদ্ধ করে।”বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা মোঃসিদ্দিকুর রহমান উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃআসাদুজ্জামান সবুজ প্যাদা, উপজেলা যুবদলের এক নং সদস্য মোঃ মোস্তাফিজুর রহমান মঈন,হাওলাদার, ও মোঃমিজানুর রহমাব গোলখালী ইউনিয়ন বিএন পির সভাপতি মোঃ আনোয়ার ও গোলখালী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ রেজাউল গাজী, গোলখালী ইউনিয়ন ছাত্রদলে সভাপতি মোঃগাজী আসাদুর রহমান ও সহ সভাপতি মোঃ ইলিয়াস ও সহ সভাপতি মোঃ জাহিদুল ইসলাম গোলখালী ইউনিয়ন যুবদল নেতা গাজী হাচান অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা সহ উপস্থিত ছিলেন খেলা শেষে প্রধান অতিথি বিজয়ী ও রানারআপ দলের খেলোয়াড়দের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেন। আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়, এই টুর্নামেন্টের মাধ্যমে স্থানীয় প্রতিভাবান ফুটবলারদের তুলে আনার সুযোগ সৃষ্টি হয়েছে। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন স্থানীয় জনপ্রতিনিধি, ক্রীড়া সংগঠক, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিপুল সংখ্যক ক্রীড়াপ্রেমী দর্শক। পুরো আয়োজনটি সুষ্ঠুভাবে সম্পন্ন করতে স্বেচ্ছাসেবকদের ভূমিকা ছিল প্রশংসনীয়। উল্লেখ্য, টুর্নামেন্টটি গোলখালী ইউনিয়ন ক্রীড়া প্রতিবছর নিয়মিতভাবে অনুষ্ঠিত হয়ে আসছে।
এই বিভাগের আরো খবর
-
সঞ্জিব দাস, গলাচিপা, পটুয়াখালী, প্রতিনিধি পটুয়াখালীর গলাচিপা পৌরসভার ৪নং ওয়ার্ডের এক করুণ চিত্র দৃষ্টিগোচর হয়েছে আমাদের। জরাজীর্ণ ও ছোট্ট একটি ঘরে...
-
নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ : গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ৯৭ বছর বয়সী এক বৃদ্ধ পিতার ভরণপোষণ না দেওয়া এবং শারীরিক নির্যাতনের অভিযোগ উঠেছে...
-
সঞ্জিব দাস, গলাচিপা, পটুয়াখালী, প্রতিনিধি পটুয়াখালীর গলাচিপা উপজেলার চরকাজল ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের জিনতলা স্লুইসগেট এলাকায় চলাচলের একমাত্র রাস্তা বন্ধ করে...
-
নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ : গোপালগঞ্জে সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলার উদ্বোধন করা হয়েছে। জেলা প্রশাসন ও বিন বিভাগ যৌথভাবে...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!