- প্রকাশিত: ৫ জুলাই ২০২৫ ০৮:৫৮ পিএম
গলাচিপায় শাবনুর আক্তারকে মারধর করায় ৫ জনের বিরুদ্ধে মামলা
সঞ্জিব দাস, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি।
পটুয়াখালীর গলাচিপায় যৌতুকের দাবিতে এক সন্তানের জননী শাবনুর আক্তার (২৫) কে মারধর করার খবর পাওয়া গেছে। আহত শাবনুরকে এলাকাবাসী উদ্ধার করে গলাচিপা উপজেলা স্বা¯’্য কমপ্লেক্সে ভর্তি করেছে। কর্তব্যরত চিকিৎসক ডাঃ মেজবাহ উদ্দিন বলেন, শাবনুর আক্তারের শরীরের বিভিন্ন অংশে কালো কালো দাগ রয়েছে, মাথায় চোট লেগেছে। আহত শাবনুর হ”েছন গলাচিপা পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের সাগরদী রোডের হারুন গাজীর মেয়ে। মামলা সূত্রে জানা যায়, গত ১২ই মে রোজ সোমবার সকাল ১০ টায় যৌতুকের দাবিতে হারুন গাজীর বসতঘরের সামনের বারান্দায় বসে কথা কাটাকাটির এক পর্যায়ে হাসান সিকদার, মহিউদ্দিন মুন্সি, মজিবর সিকদার, ফাতেমা বেগম ও শিল্পী বেগম একত্রিত হয়ে শাবনুর আক্তারকে মারধর করে। এই বিষয়ে শাবনুর আক্তার পটুয়াখালী বিজ্ঞ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুন্যালে একটি মামলা দায়ের করেন। আদালত মামলাটি আমলে নিয়ে গলাচিপা থানাকে এজাহার নেয়ার নির্দেশ দেন। গলাচিপা থানার মামলা নম্বর- ২৩, তারিখ- ২২/০৫/২০২৫ ইং। এবিষয়ে মামলার বাদী শাবনুর আক্তার বলেন, মামলা করায় আসামীরা আমার উপর ক্ষিপ্ত হয়ে আসেন, আমাকে মুঠোফোনে হুমকি দি”েছ আমার ও আমার ছেলে আব্দুল্লাহ্র কিছু হলে সম্পূর্ণ দায়ী এই পাঁচ আসামী। এবিষয়ে আমার আব্বা গলাচিপা থানায় একটি সাধারণ ডায়েরী করেছেন। যার নম্বর- ১৩০৬, তারিখ- ৩০/০৫/২০২৫ ইং। তিনি আরও বলেন, হাসান সিকদার, মহিউদ্দিন মুন্সি এরা লোভী প্রকৃতির মানুষ। যে কোন মূহূর্তে অনেক কিছু করতে পারে। এই আসামীরা মামলা থেকে অব্যহতি পেলে আমাকে প্রাণে মেরে ফেলতে পারে। তাই আদালতের কাছে আমার দাবি যাতে, এরা মামলা থেকে অব্যহতি না পায়। এবিষয়ে শাবনুর আক্তারের বাবা হারুন গাজী বলেন, আমি আদালতের মাধ্যমে এদের সঠিক বিচার চাই। আদালতেই পারবে এদের সঠিক বিচার করতে।
এই বিভাগের আরো খবর
-
জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা ও টেকসই জীবিকা উন্নয়নের লক্ষ্যে বরিশালের মেহেন্দিগঞ্জে জলবায়ু সহনশীল আয়বর্ধনমূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।বুধবার উপজেলা পরিষদ মিলনায়তনে...
-
রোকাইয়া,যবিপ্রবি প্রতিনিধি:সারা দেশের সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর অংশগ্রহণে আয়োজিত রাজধানীর নভোথিয়েটারে তিন দিনব্যাপী (১২-১৪ সেপ্টেম্বর) জাতীয় পর্যায়ের ‘বাংলাদেশ ইনোভেশন ফেয়ার-২০২৬’-এ...
-
কায়কোবাদ তুফান নলছিটি:ডেঙ্গু প্রতিরোধে প্রধানমন্ত্রী তিন মাসের কর্ম পরিকল্পনা ঘোষনা করলেও নির্বিকার নলছিটি পৌর কর্তৃপক্ষ। ডেঙ্গু প্রতিরোধে কোনো কার্যক্রম নেই...
-
কায়কোবাদ তুফান নলছিটি:ডেঙ্গু প্রতিরোধে প্রধানমন্ত্রী তিন মাসের কর্ম পরিকল্পনা ঘোষনা করলেও নির্বিকার নলছিটি পৌর কর্তৃপক্ষ। ডেঙ্গু প্রতিরোধে কোনো কার্যক্রম নেই...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!