- প্রকাশিত: ২৫ জানুয়ারি ২০২৬ ০৭:১২ পিএম
গলাচিপায় মালিকানা বিহীন কুকুর ও বিড়ালের বিনামূল্যে জলাতঙ্ক টিকাদান কর্মসূচি অনুষ্ঠিত
সঞ্জিব দাস , গলাচিপা, পটুয়াখালী, প্রতিনিধি
পটুয়াখালী জেলার গলাচিপা উপজেলায় মালিকানাবিহীন কুকুর ও বিড়ালের জন্য বিনামূল্যে জলাতঙ্ক টিকা প্রদান কর্মসূচি বাস্তবায়ন করা হয়েছে।
২৪ জানুয়ারি ২০২৬ (শনিবার) সকাল ১০টা ৩০ মিনিট গলাচিপা উপজেলা নির্বাহী অফিসার মাহমুদুল হাসান এর সভাপতিত্বে এ কর্মসূচি উদ্বোধন করেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগ ও বিশ্বস্বাস্থ্য–২ শাখার সিনিয়র সহকারী সচিব এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারীর একান্ত সচিব মো. মহিউদ্দিন আল হেলাল।
এ সময় আরো উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) মো. সাইফুল ইসলাম সাইফ, উপজেলা কৃষি কর্মকর্তা আরজু আক্তার, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী আবদুর রহমান, প্রেসক্লাব গলাচিপার সভাপতি মু. খালিদ হোসেন মিল্টন, এনজেড আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাও. আবদুল হাই প্রমুখ।
জেলা প্রশাসন পটুয়াখালী’র উদ্যোগ ও পৃষ্ঠপোষকতায় এবং উপজেলা প্রশাসন গলাচিপার সহযোগিতায় স্বেচ্ছাসেবী প্রাণিকল্যাণ ও পরিবেশবাদী সংগঠন Animal Lovers of Patuakhali (ALP) এই টিকাদান কর্মসূচির আয়োজন করে।
গলাচিপা উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় প্রাঙ্গণ থেকে কর্মসূচির উদ্বোধন করা হয়। এরপর পর্যায়ক্রমে গলাচিপা উপজেলা শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে মালিকানাবিহীন কুকুর ও বিড়ালকে বিনামূল্যে জলাতঙ্ক প্রতিরোধী টিকা প্রদান করা হয়।
আয়োজকরা জানান, জলাতঙ্ক একটি মারাত্মক ও প্রাণঘাতী রোগ। এ রোগ প্রতিরোধে সময়মতো টিকাদান অত্যন্ত জরুরি। এ উদ্যোগের মাধ্যমে জনস্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করার পাশাপাশি প্রাণিকল্যাণ ও পরিবেশের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।
এই বিভাগের আরো খবর
-
প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন, বিদ্যালয়ের সেবার ঘাটতি চিহ্নিতকরণ ও তা সমাধানে বরিশালের উজিরপুরে অনুষ্ঠিত হয়েছে ইন্টারফেইস মিটিং। শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, সরকারি...
-
নিজস্ব প্রতিবেদক , গোপালগঞ্জ : গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ধর্ষণের শিকার নারীর সঙ্গে দেখা শারীরিক খোঁজ খবর নিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি)...
-
যবিপ্রবি প্রতিনিধিযশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) অত্যন্ত আনন্দ ও উদ্দীপনাময় পরিবেশের মধ্য দিয়ে বার্ষিক ব্যাডমিন্টন ও টেবিল টেনিস (ছাত্র-ছাত্রী)...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!