- প্রকাশিত: ২ জুলাই ২০২৬ ০১:০৫ পিএম
গলাচিপায় কৃতি শিক্ষার্থী ও গুণী শিক্ষকদের সংবর্ধনা
সঞ্জিব দাস, গলাচিপা, পটুয়াখালী, প্রতিনিধি
স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেটিভ আইডিয়া প্রদর্শনী-২০২৬ প্রতিযোগিতায় জাতীয় পর্যায়ে সাফল্য অর্জনকারী গলাচিপা সদর এনজেড আলিম মাদ্রাসার তিন শিক্ষার্থী ও দুই শিক্ষককে সংবর্ধনা ও সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়েছে।
মঙ্গলবার (১ জুলাই) বিকেল ৪টায় গলাচিপা উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবুজর মো. ইজাজুল হক কৃতি শিক্ষার্থী ও শিক্ষকদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন।
জানা যায়, স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেটিভ আইডিয়া প্রদর্শনী-২০২৬ প্রতিযোগিতায় গলাচিপা সদর এনজেড আলিম মাদ্রাসার তিনজন শিক্ষার্থী ও দুইজন শিক্ষক জেলা, বিভাগীয় এবং জাতীয় পর্যায়ে কৃতিত্বের স্বাক্ষর রেখে দেশের সেরা ১০ বিজয়ীর তালিকায় স্থান অর্জন করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. শহিদুল ইসলাম। এছাড়া উপস্থিত ছিলেন এনজেড আলিম মাদ্রাসার অধ্যক্ষ আব্দুল হাই উপজেলা প্রশাসনিক কর্মকর্তা মো. ফারুকুজ্জামান এবং উপজেলা পরিষদের গোপনীয় সহকারী (সিএ) মো. আল আমিন।
সংবর্ধনা অনুষ্ঠানে ইউএনও আবুজর মো. ইজাজুল হক শিক্ষার্থীদের ভবিষ্যতে বিজ্ঞান ও প্রযুক্তিভিত্তিক নতুন নতুন উদ্ভাবনী কাজে এগিয়ে আসার আহ্বান জানান। তিনি বলেন, শিক্ষার্থীদের সৃজনশীল চিন্তা ও উদ্ভাবনী উদ্যোগ দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
উপজেলা নির্বাহী কর্মকর্তার এ উদ্যোগকে বিভিন্ন সামাজিক সংগঠন, গণঅধিকার পরিষদ, উপজেলা বিএনপি এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রতিনিধিরা স্বাগত ও অভিনন্দন জানিয়েছেন।
এই বিভাগের আরো খবর
-
শারদীয় দুর্গোৎসবের আনন্দ ও সম্প্রীতির বার্তা নিয়ে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার সার্বজনীন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি)...
-
রিয়াজুল হক সাগর, রংপুর। শারদীয় দুর্গোৎসবে বিভাগীয় নগরী রংপুরে পূজামণ্ডপ পরিদর্শনে আগামীকাল মঙ্গলবার (২০ অক্টোবর) রংপুরে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তার...
-
যবিপ্রবি প্রতিনিধিবিশ্বের ৩৭টি দেশের কয়েকশত দলকে পেছনে ফেলে জাতিসংঘের গ্লোবাল এআই হ্যাকাথনে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশের দল ‘zAI BD’। প্রতিযোগিতার লক্ষ্য...
-
নিজস্ব প্রদিবেদক, গোপালগঞ্জ : গোপালগঞ্জে ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর সংঘর্ষে ৫ পুলিশ সদস্যসহ কমপক্ষে ৩০ জন আহত হয়েছে।আজ...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!