- প্রকাশিত: ১৭ মে ২০২৬ ০৯:৫৮ পিএম
গলাচিপায় জামাতের উদ্যোগে নতুন ঘর পেল হিন্দু পরিবার
সঞ্জিব দাস, গলাচিপা, পটুয়াখালী,প্রতিনিধি পটুয়াখালীর গলাচিপা উপজেলার পানপট্টি ইউনিয়নে স্থানীয় জনগণের অংশগ্রহণে একটি সামাজিক ও মানবিক কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় পানপট্টি ইউনিয়ন জামায়াতে ইসলামীর সভাপতি হুমায়ূন কবীরের উদ্যোগে এবং স্থানীয় কয়েকজন সহযোগীর সহায়তায় পুরো কর্মযজ্ঞ সম্পন্ন হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর পটুয়াখালী জেলা শাখার সাবেক আমীর ও বরিশাল বিভাগীয় সাংগঠনিক কমিটির সদস্য, বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক মুহাম্মদ শাহ আলম। তিনি তার বক্তব্যে সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর জন্য সকলকে এগিয়ে আসার আহ্বান জানান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গলাচিপা উপজেলা জামায়াতে ইসলামীর সাবেক আমীর অধ্যাপক মাওলানা ইয়াহিয়া খান। এছাড়াও উপস্থিত ছিলেন বর্তমান আমীর মাওলানা জাকির হোসেনসহ জামায়াতে ইসলামীর অন্যান্য দায়িত্বশীল নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি রেনু বেগমসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, সমাজকল্যাণমূলক এমন উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে এবং মানুষের কল্যাণে সবাইকে একযোগে কাজ করতে হবে।
এই বিভাগের আরো খবর
-
নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ : গোপালগঞ্জে বাল্যবিবাহ প্রতিরোধমূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে| গোপালগঞ্জ ওয়াই ডাব্লিউ সি এ রাইজআপ প্রকল্প-৫ এর আয়োজনে এ...
-
নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ : গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় অগ্নিকাণ্ড ও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত দুঃস্থ ও অসহায় ৬০টি পরিবারের মাঝে বিনামূল্যে ঢেউটিন ও...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!