- প্রকাশিত: ২৩ জুন ২০২৫ ০১:৩৩ পিএম
গলাচিপায় আদালতে দীর্ঘদিন বিচারক না থাকায় চরম ভোগান্তিতে বিচার প্রার্থী সাধারন মানুষ
সঞ্জিব দাস, গলাচিপা, পটুয়াখালী, প্রতিনিধি বঙ্গোপসাগর পাড় ঘেষা নদীবেষ্টিত জেলা পটুয়াখালী। এ জেলায় রয়েছে ৮টি উপজেলা। তার মধ্যে যোগাযোগ বিচ্ছিন্ন দুটি উপজেলা গলাচিপা এবং রাংঙ্গাবালী। এ দুটি উপজেলায় রয়েছে ১৮টি ইউনিয়ন এবং ১টি পৌরসভা।
গলাচিপা-রাংঙ্গাবালী উপজেলা দুটি দুর্গম এলাকা হওয়ায় সাগর পাড় থেকে জেলা সদরে যেতে সাধারন মানুষের খুব বেহাল অবস্থা দেখা দেয়। সে বিবেচনায় বহু পূর্ব থেকে রাংঙ্গাবালী এবং গলাচিপা উপজেলা নিয়ে একটি ফৌজদারী চৌকি আদালত স্থাপন করা হয়েছে। যা গলাচিপা উপজেলা সদরে অবস্থিত। গলাচিপা আদালতে প্রায় ৮ মাস যাবৎ বিচারক না থাকায় ভোগান্তিতে পড়েছেন বিচার প্রার্থী সাধারন মানুষ। সূত্রে জানা যায় বিগত ০৫ ডিসেম্বর ২০২৪ তারিখ গলাচিপা উপজেলা চৌকি আদালতের বিচারককে বদলী জনিত কারনে গলাচিপা থেকে অন্যত্র সরিয়ে নেওয়া হয়। এরপর প্রায় ৭ মাস অতিবাহিত হওয়া সত্বেও এখন পর্যন্ত কোন বিচারক নিয়োগ দেওয়া হয়নি। যাতে বিচার প্রার্থী সাধারন মানুষ পড়েছেন চরম ভোগান্তিতে।
রাংঙ্গবালী উপজেলা থেকে বিশাল নদী পাড়ি দিয়ে অভিযোগ নিয়ে আসতে হয় গলাচিপা আদালতে। কিন্তু দীর্ঘদিন বিচারক না থাকায় ন্যায় বিচার থেকে বঞ্চিত হইতেছেন বিচারপ্রার্থী সাধারন মানুষ।
গলাচিপা আদালতের পাবলিক প্রসিকিউটর (এপিপি) গাজী মো. আল আমিন এবং উপজেলা আইনজীবী প্রতিনিধি মো. মোকলেছুর রহমান জানান, বিচারক নিয়োগ দেয়ার জন্য উর্দ্ধতন কতৃপক্ষকে আমরা একাধিকবার জানিয়েছি। তারা বিচারক নিয়োগ দিবেন বলে আমাদের আশ্বস্ত করলেও এখন পর্যন্ত কোন কার্যকরী ব্যবস্থা গ্রহন করা হয়নি।অ্যাডভোকেট মো. মনিরুল ইসলাম ও অ্যাডভোকেট মাহাবুব রহমান জানান, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে এই বিষয় নিয়ে একাধিকবার বলা হয়েছে
স্থানীয়রা জানান ক্ষতিগ্রস্ত পক্ষ অভিযোগ দিতে না পারায় এলাকায় মারামারি, লুটপাট, চাঁদাবাজি, জোর-জুলুম অত্যাচরসহ বিভিন্ন অপরাধ বেড়ে গেছে। বিচারপ্রার্থী সাধারন মানুষ গলাচিপা আদালতে অতি দ্রুত বিচারক নিয়োগ দেয়ার দাবি জানায়।
এই বিভাগের আরো খবর
-
সঞ্জিব দাস, গলাচিপা, পটুয়াখালী, প্রতিনিধি পটুয়াখালীর গলাচিপা উপজেলার পানপট্টি লঞ্চঘাট এলাকায় বেড়িবাঁধ নির্মাণের নদী ভাঙনে ব্লক বসানোর কাজে অনিয়মের অভিযোগ উঠেছে।...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!