- প্রকাশিত: ৪ জুন ২০২৬ ০৭:০৪ পিএম
গলাচিপার কৃতিসন্তান ইখতিয়ার রহমান কবির কেন্দ্রীয় যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক
সঞ্জিব দাস, গলাচিপা, পটুয়াখালী,প্রতিনিধি পটুয়াখালীর গলাচিপা উপজেলার ডাকুয়া ইউনিয়নের কৃতি সন্তান, সাবেক ছাত্রদল নেতা ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্র মোঃ ইখতিয়ার রহমান কবির বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় এলাকায় আনন্দ ও উচ্ছ্বাস বিরাজ করছে।রাজনীতিতে অভিজ্ঞতা ও সাংগঠনিক দক্ষতার কারণে তিনি ছাত্ররাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তিনি জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করে নেতাকর্মীদের কাছে আস্থার প্রতীক হয়ে ওঠেন।
নবগঠিত যুবদলের কেন্দ্রীয় কমিটিতে যুগ্ম সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হওয়ায় গলাচিপাসহ পটুয়াখালী জেলার বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ ও গলাচিপা প্রেসক্লাবের পক্ষ থেকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।
স্থানীয় নেতাকর্মীরা জানান, ইখতিয়ার রহমান কবিরের এ অর্জন গলাচিপাবাসীর জন্য গর্বের। তার নেতৃত্বে যুবসমাজ আরও সুসংগঠিত হবে এবং জাতীয়তাবাদী রাজনীতির অগ্রযাত্রা আরও বেগবান হবে বলে তারা আশা প্রকাশ করেন।এদিকে নবনির্বাচিত যুবদল নেতা ইখতিয়ার রহমান কবির সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেছেন এবং দেশের গণতন্ত্র, মানুষের অধিকার ও যুবসমাজের কল্যাণে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন।
এই বিভাগের আরো খবর
-
জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা ও টেকসই জীবিকা উন্নয়নের লক্ষ্যে বরিশালের মেহেন্দিগঞ্জে জলবায়ু সহনশীল আয়বর্ধনমূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।বুধবার উপজেলা পরিষদ মিলনায়তনে...
-
রোকাইয়া,যবিপ্রবি প্রতিনিধি:সারা দেশের সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর অংশগ্রহণে আয়োজিত রাজধানীর নভোথিয়েটারে তিন দিনব্যাপী (১২-১৪ সেপ্টেম্বর) জাতীয় পর্যায়ের ‘বাংলাদেশ ইনোভেশন ফেয়ার-২০২৬’-এ...
-
কায়কোবাদ তুফান নলছিটি:ডেঙ্গু প্রতিরোধে প্রধানমন্ত্রী তিন মাসের কর্ম পরিকল্পনা ঘোষনা করলেও নির্বিকার নলছিটি পৌর কর্তৃপক্ষ। ডেঙ্গু প্রতিরোধে কোনো কার্যক্রম নেই...
-
কায়কোবাদ তুফান নলছিটি:ডেঙ্গু প্রতিরোধে প্রধানমন্ত্রী তিন মাসের কর্ম পরিকল্পনা ঘোষনা করলেও নির্বিকার নলছিটি পৌর কর্তৃপক্ষ। ডেঙ্গু প্রতিরোধে কোনো কার্যক্রম নেই...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!