- প্রকাশিত: ১৩ সেপ্টেম্বর ২০২৬ ০১:১৫ পিএম
গলাচিপার চর চন্দ্রাইলে মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে মেগা ফুটবল ফাইনাল খেলা অনুষ্ঠিত
সঞ্জিব দাস, গলাচিপা, পটুয়াখালী, প্রতিনিধি
‘মাদকমুক্ত সমাজ গড়ার লক্ষ্য’কে সামনে রেখে পটুয়াখালীর গলাচিপায় চর চন্দ্রাইল ফুটবল টুর্নামেন্টের সিজন-৩ এর মেগা ফাইনাল অনুষ্ঠিত হচ্ছে আজ শনিবার (১২ সেপ্টেম্বর)।
চর চন্দ্রাইল আমজাদ হোসেন মাধ্যমিক বিদ্যালয়ের খেলার মাঠে বিকেল ৩টায় জমজমাট এ ফাইনাল ম্যাচে মুখোমুখি হবে গোলখালী একাদশ ও গজালিয়া একাদশ।
আয়োজক সূত্রে জানা গেছে, তরুণ সমাজকে মাদক ও নানা ধরনের সামাজিক অপরাধ থেকে দূরে রেখে খেলাধুলার প্রতি উৎসাহিত করার উদ্দেশ্যেই এ ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। টুর্নামেন্টে ছেলে ও বালিকাদের অংশগ্রহণের সুযোগ রাখা হয়েছে এবং মোট ১০টি ইভেন্টে প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।
ফাইনাল খেলায় উদ্বোধক হিসেবে উপস্থিত থাকবেন মো. নাইমুল ইসলাম সরদার, সাবেক আহ্বায়ক, পৌর শ্রমিক দল, গলাচিপা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ইঞ্জিনিয়ার মো. আজাহার উদ্দিন খান, আবুধাবি প্রবাসী।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে চর চন্দ্রাইল আমজাদ হোসেন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শাহিন গাঙ্গী, গলাচিপা উপজেলা ছাত্র অধিকার পরিষদের সভাপতি মো. আরিফ বিল্লাহ, গলাচিপা উপজেলা বিএনপির সদস্য মো. মামুন খান, মধ্য হরিদেব মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি মো. সোহেল রানা, পটুয়াখালী জেলা ছাত্র অধিকার পরিষদের কবির হোসেন, সমাজসেবক খান মোশাররফ হোসেন ও মো. খোকন খানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
আয়োজকরা জানান, শুধু বিনোদন নয়, তরুণ প্রজন্মকে মাঠমুখী করা এবং মাদকবিরোধী সামাজিক সচেতনতা তৈরির লক্ষ্যেই এ আয়োজন। খেলাধুলার মাধ্যমে একটি সুস্থ ও মাদকমুক্ত সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন তারা।
এই বিভাগের আরো খবর
-
জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা ও টেকসই জীবিকা উন্নয়নের লক্ষ্যে বরিশালের মেহেন্দিগঞ্জে জলবায়ু সহনশীল আয়বর্ধনমূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।বুধবার উপজেলা পরিষদ মিলনায়তনে...
-
রোকাইয়া,যবিপ্রবি প্রতিনিধি:সারা দেশের সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর অংশগ্রহণে আয়োজিত রাজধানীর নভোথিয়েটারে তিন দিনব্যাপী (১২-১৪ সেপ্টেম্বর) জাতীয় পর্যায়ের ‘বাংলাদেশ ইনোভেশন ফেয়ার-২০২৬’-এ...
-
কায়কোবাদ তুফান নলছিটি:ডেঙ্গু প্রতিরোধে প্রধানমন্ত্রী তিন মাসের কর্ম পরিকল্পনা ঘোষনা করলেও নির্বিকার নলছিটি পৌর কর্তৃপক্ষ। ডেঙ্গু প্রতিরোধে কোনো কার্যক্রম নেই...
-
কায়কোবাদ তুফান নলছিটি:ডেঙ্গু প্রতিরোধে প্রধানমন্ত্রী তিন মাসের কর্ম পরিকল্পনা ঘোষনা করলেও নির্বিকার নলছিটি পৌর কর্তৃপক্ষ। ডেঙ্গু প্রতিরোধে কোনো কার্যক্রম নেই...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!