- প্রকাশিত: ২২ জানুয়ারি ২০২৬ ০৩:৫৩ পিএম
গলাচিপা স্বাস্থ্য কমপ্লেক্সের স্টোর রুমে ভোর রাতে আগুন, ১ ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে
সঞ্জিব দাস, গলাচিপা, পটুয়াখালী, প্রতিনিধি
পটুয়াখালীর গলাচিপা উপজেলার ৫০ শয্যা বিশিষ্ট স্বাস্থ্য কমপ্লেক্সে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ ২২/১/২০২৬ বৃহস্পতিবার ভোর ৫টার দিকে হাসপাতালের স্টোর রুমে এই আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে এবং প্রায় এক ঘণ্টার প্রচেষ্টায় সকাল ৬টার দিকে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
হাসপাতাল কর্তৃপক্ষ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, আগুন লাগার পর হাসপাতালে আতঙ্ক ছড়িয়ে পড়লেও রোগীদের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। সকল রোগীকে নিরাপদে রাখা সম্ভব হয়েছে। আগুন নিয়ন্ত্রণে আনার পর ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানান, আগুনের তীব্রতা স্টোর রুমের মধ্যেই সীমাবদ্ধ ছিল, ফলে বড় ধরণের দুর্ঘটনা এড়ানো গেছে। আগুনের সূত্রপাত ঠিক কোথা থেকে বা কীভাবে হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
তবে প্রাথমিকভাবে ফায়ার সার্ভিস ধারণা করছে, এই ঘটনায় কোনো দুষ্কৃতিকারী বা নাশকতার হাত নেই। সম্ভবত বৈদ্যুতিক শর্টসার্কিট বা অন্য কোনো যান্ত্রিক ত্রুটি থেকে আগুনের সূত্রপাত হতে পারে। বিষয়টি তদন্ত করে ক্ষয়ক্ষতির পরিমাণ ও সঠিক কারণ উদঘাটন করা হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
এই বিভাগের আরো খবর
-
প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন, বিদ্যালয়ের সেবার ঘাটতি চিহ্নিতকরণ ও তা সমাধানে বরিশালের উজিরপুরে অনুষ্ঠিত হয়েছে ইন্টারফেইস মিটিং। শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, সরকারি...
-
নিজস্ব প্রতিবেদক , গোপালগঞ্জ : গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ধর্ষণের শিকার নারীর সঙ্গে দেখা শারীরিক খোঁজ খবর নিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি)...
-
যবিপ্রবি প্রতিনিধিযশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) অত্যন্ত আনন্দ ও উদ্দীপনাময় পরিবেশের মধ্য দিয়ে বার্ষিক ব্যাডমিন্টন ও টেবিল টেনিস (ছাত্র-ছাত্রী)...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!