- প্রকাশিত: ৭ মে ২০২৬ ০২:৩৫ পিএম
গলাচিপা সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক শিক্ষক বেলায়েত হোসেন আর নেই
সঞ্জিব দাস, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি:
গলাচিপা সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক সিনিয়র শিক্ষক, সকলের প্রিয় ও শ্রদ্ধেয় বেলায়েত হোসেন স্যার আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
বুধবার (৬ মে) সন্ধ্যায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি পরিবার-পরিজন, অসংখ্য শিক্ষার্থী, সহকর্মী ও গুণগ্রাহী রেখে গেছেন।
দীর্ঘদিন ধরে শিক্ষকতা পেশায় নিয়োজিত থেকে বেলায়েত হোসেন স্যার অসংখ্য শিক্ষার্থীকে আলোকিত মানুষ হিসেবে গড়ে তুলেছেন। তাঁর সততা, আদর্শ ও শিক্ষাদানের প্রতি আন্তরিকতা শিক্ষার্থীদের মাঝে চিরস্মরণীয় হয়ে থাকবে। শিক্ষকতা জীবনে তিনি ছিলেন অত্যন্ত সৎ, দায়িত্বশীল ও নিবেদিতপ্রাণ।
তাঁর মৃত্যুতে গলাচিপা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। সাবেক ও বর্তমান শিক্ষার্থীসহ স্থানীয় সচেতন মহল গভীর শোক প্রকাশ করেছেন। তার জানাজা ও দাফনের সময়সূচি পরে জানানো হবে বলে পারিবারিক সূত্রে জানা গেছে।
এই বিভাগের আরো খবর
-
নিজস্ব প্রতিবেদক:শুক্রবার ছুটির দিন বিকেলে আন্তর্জাতিক কসমেটিকস প্রদর্শনী ‘কসমেটিকা ঢাকা ২০২৬’-এর দ্বিতীয় দিনে রিমার্ক-হারল্যানের প্যাভিলিয়ন ঘুরে দেখলেন জনপ্রিয় অভিনেত্রী সাবিলা...
-
বরিশাল সাংবাদিক ফোরাম (বিএসএফ)-এর অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য ও কার্যনির্বাহী কমিটির সদস্য প্রয়াত সাংবাদিক এম মিরাজ হোসাইনের রুহের মাগফিরাত কামনায় দোয়া...
-
একটি চুক্তি কতটা দীর্ঘস্থায়ী হতে পারে? আর দুই দেশের সম্পর্কের মৌলিক পরিবর্তন ঘটলে সেই চুক্তির সুবিধা কি আগের মতো বহাল...
-
ব্যাচেলর অব মেডিসিন অ্যান্ড ব্যাচেলর অব সার্জারি (এমবিবিএস) পরীক্ষার ফলাফলে ১ম ব্যাচেই প্রশংসনীয় সাফল্য অর্জন করেছে বরিশাল বিভাগে প্রতিষ্ঠিত প্রথম...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!