- প্রকাশিত: ২৬ আগস্ট ২০২৫ ০৩:০৩ পিএম
গলাচিপা আদালতের রায় উপেক্ষা করে জমিজমা দখলের চেষ্টা
সঞ্জিব দাস, গলাচিপা ( পটুয়াখালী) প্রতিনিধি
পটুয়াখালীর গলাচিপা উপজেলার সদর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের চরকারফরমা গ্রামে আব্দুর রব হাওলাদার এর ১২৯ একর রেকর্ডিও জমিতে জোরপূর্বক দখল করা সহ সম্পত্তির মধ্যে চলতি মৌসুমে আমন ধানের বীজ রোপন করার চেষ্টা করেন নিজাম উদ্দিন তালুকদার এর নেতৃত্বে আঃ হক তালুকদার, রিন্টু মীর, আরিফুল ইসলাম, ওহাব তালুকদার, আজাদ তালুকদার সহ প্রায় ৭০ জন। এবিষয়ে গলাচিপা থানা একটি অভিযোগ দায়ের করেন ভুক্তভোগী পরিবার। এর আগে গত বছর এই জমি নিয়ে নিজাম উদ্দিন তালুকদার বিজ্ঞ উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করেন। তবে উভয় পক্ষের কাগজপত্র পর্যালোচনা করে তা খারিজ করে দেয় আদালত এবং রায় পায় আব্দুর রব হাওলাদার। এনিয়ে গতকাল শনিবার বিকাল ৫ টায় নিজাম উদ্দিন তালুকদার এর নেতৃত্বে আব্দুর রব হাওলাদার এর ১২৯ একর জমিতে লাগানো আমন ধানের বীজ নষ্ট করে দেয় এতে করে ২ লাখ টাকার ক্ষতি হয় বলে জানান ভুক্তভোগী।
গলাচিপা থানা অফিসার ইনচার্জ মো. আশাদুর রহমান বলেন, জায়গা জমির সমস্যার কথা শুনেছি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব।
এই বিভাগের আরো খবর
-
সঞ্জিব দাস, গলাচিপা, পটুয়াখালী, প্রতিনিধি পটুয়াখালীর গলাচিপা সদর ভিআইপি রোড এলাকার ইঞ্জিনিয়ার কাওসার নাইম (শুভ)-এর ছাদবাগান থেকে একটি কালনাগিনী সাপ উদ্ধার...
-
নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ : গোপালগঞ্জের কোটালীপাড়ায় অভিযান চালিয়ে প্রায় চার হাজার পিস ইয়াবাসহ সজিব মিয়া (৩৬) নামে এক মাদক ব্যবসায়ীকে...
-
নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ : গোপালগঞ্জে শশুরবাড়ির পুকুর থেকে বি. এম. মাহমুদুল ইসলাম (৩৮) নামে এক পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার করেছে...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!