- প্রকাশিত: ১০ আগস্ট ২০২৫ ০৫:১৩ পিএম
গাজীপুরের সাংবাদিক তুহিনের প্রকাশ্য ও আড়ালের খুনিদের গ্রেফতার ফাঁসির দাবিতে গোপালগঞ্জে মানববন্ধন
স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : গাজীপুরে দৈনিক প্রতিদিনের কাগজ-এর সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার প্রতিবাদে এবং ঘটনার সাথে জড়িতদের গ্রেফতারসহ দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছে গোপালগঞ্জের কর্মরত সাংবাদিকরা।
আজ রবিবার (১০ আগষ্ট) সকাল ১১টায় স্থানীয় প্রেসক্লাবের সামনে বঙ্গবন্ধু সড়কের উপর দাঁড়িয়ে হাতে হাত ধরে ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচী পালন করে স্থানীয় সাংবাদিকরা।
মানববন্ধন শেষে সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশে প্রেসক্লাব গোপালগঞ্জের সভাপতি জুবায়ের হোসেন, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন গোপালগঞ্জ জেলা শাখার সভাপতি এ জেড আমিনুজ্জামান রিপন, আর টিভির আব্দুল্লাহ আল মামুন, ৭১ টেলিভিশনের জেলা প্রতিনিধি আজিজুর রহমান রনি, চ্যানেল এস-এর কাজী মাহামুদ ও দৈনিক প্রতিদিনের কাগজে গোপালগঞ্জ জেলা প্রতিনিধি সোহাগ সেন বক্তব্য রাখেন।
অন্যদিকে, টুঙ্গিপাড়ায় পাটগাতী বাসস্ট্যান্ড এলাকায় “টুঙ্গিপাড়া সাংবাদিক ঐক্য ফোরাম”-এর ব্যানারে একই দাবীতে মানববন্ধন কর্মসূচী পালন করা হয়। প্ল্যাকার্ড ও ব্যানার হাতে উপস্থিত সাংবাদিকরা হত্যার প্রতিবাদ ও বিচারের দাবিতে স্লোগান দেন। এতে টুঙ্গিপাড়ার সকল প্রেসক্লাবের সাংবাদিক একত্রিত হয়ে অংশগ্রহণ করেন।
মানববন্ধনে বক্তব্য রাখেন, নবধারা সম্পাদক মেহেদী হাসান, উপজেলা প্রেসক্লাব সভাপতি মোঃ ইমরান শেখ, টুঙ্গিপাড়া প্রেসক্লাব সভাপতি শওকাত হোসেন মুকুল, সাধারণ সম্পাদক আফজাল হোসেন।
মানববন্ধনে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন গোপালগঞ্জ জেলা শাখার সভাপতি এ জেড আমিনুজ্জামান রিপন বলেন, সারা দেশে সাংবাদিক নির্যাতন, হত্যা, হামলা মামলা দিন দিন বেড়েই চলেছে। গত বৃহস্পতিবার পেশাগত দায়িত্ব পালন করে গাজীপুরে সন্ত্রাসীরা নির্মম ভাবে কুপিয়ে হত্যা করে প্রতিদিনের কাগজ এর প্রতিনিধি সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে। সেই সাথে কুপিয়ে গুরুতর আহত করেন সাংবাদিক আনোয়ার হোসেনকে। সত্য প্রকাশে যে দেশে হত্যা হয়, সে দেশের আইন-শৃংঙাখলা সরকারে নিয়ন্ত্রণে বাইরে চলে গেছে বলে আমরা মনে করি। তিনি তুহিনের হত্যাকারীদের মুখোশ খোলা সহ খুনিদের দ্রুত ফাসীর দাবি জানান।
নবধারা সম্পাদক মেহেদী হাসান বলেন, “সাংবাদিক তুহিনের নির্মম হত্যাকাণ্ড শুধু একজন পেশাদার সংবাদকর্মীর জীবন হরণ নয়, এটি বাকস্বাধীনতার ওপরও আঘাত। এ হত্যার দ্রুত বিচার নিশ্চিত করতে হবে। একইসঙ্গে দেশজুড়ে সাংবাদিক নির্যাতনের বিরুদ্ধে কঠোর আইন প্রণয়ন এবং সব হত্যার বিচার করতে হবে। সাগর-রুনি হত্যাকাণ্ডসহ অতীতে সংঘটিত সাংবাদিক হত্যা ও নির্যাতনের বিচার দাবি করেন।” #
এই বিভাগের আরো খবর
-
সঞ্জিব দাস, গলাচিপা,পটুয়াখালী, প্রতিনিধি পটুয়াখালীর মুসলিমপাড়া এলাকায় অভিযান চালিয়ে হত্যা চেষ্টা মামলার আসামি শীর্ষ সন্ত্রাসী ও চাঁদাবাজ মোল্লা কাউসার (২৫)কে গ্রেপ্তার...
-
মংচিন থান তালতলী প্রতিনিধি।। বরগুনার তালতলীতে ফিসনেট প্রকল্পের উদ্যোগে উপজেলায় জীববৈচিত্র্য সংরক্ষণ কমিটি গঠন করা হয়েছে । ১১ মার্চ ২০২৬ রোজ বুধবার...
-
খুবি প্রতিনিধি:সৈয়দ জাওয়াদ হোসেন সামি অমর একুশে বইমেলা ২০২৬-এ প্রকাশিত হয়েছে খুলনা বিশ্ববিদ্যালয়ের বাংলা ডিসিপ্লিনের ১৩ ব্যাচের সাবেক শিক্ষার্থী মাসুদ রানার...
-
নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ : গোপালগঞ্জের মুকসুদপুরে কলেজ ছাত্র সিয়াম মোল্লার হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী। বাঁশবাড়িয়া...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!