- প্রকাশিত: ১৭ আগস্ট ২০২৫ ০৭:২০ পিএম
গাইবান্ধায় জামায়াত নেতাকে গলা কেটে হত্যা
রিয়াজুল হক সাগর, রংপুর ।
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় নজরুল ইসলাম নজির (৪৫) নামের এক জামায়াত নেতাকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।
রোববার (১৭ আগস্ট) সকালে উপজেলার নাকাই ইউনিয়নের শীতলগ্রামের কানিপাড়া রাস্তার পাশে তার রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন।
নিহত নজরুল ইসলাম ওই গ্রামের মৃত তোফাজ্জল মিয়ার ছেলে। তিনি বাংলাদেশ জামায়াতে ইসলামীর অঙ্গসংগঠন শ্রমিক কল্যাণ ফেডারেশনের স্থানীয় ওয়ার্ড সভাপতি ছিলেন। পাশাপাশি এলাকায় বিকাশ ও মনোহারির ব্যবসা করতেন।
স্থানীয়রা জানান, সকালে হাঁটতে বের হয়ে কানিপাড়া রাস্তার পাশে নজরুল ইসলামের রক্তাক্ত মরদেহ দেখতে পান তারা। ধারণা করা হচ্ছে শনিবার গভীর রাতে তাকে অজ্ঞাত দুর্বৃত্তরা গলা কেটে হত্যা করে ফেলে রেখে যায়।
এ বিষয়ে গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বুলবুল ইসলাম সাংবাদিকদের বলেন,
“লাশ উদ্ধারে পুলিশ পাঠানো হয়েছে। ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে। খুব দ্রুত দোষী ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।”
স্থানীয়দের মাঝে এই হত্যাকাণ্ডকে ঘিরে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। তবে কী কারণে এ হত্যাকাণ্ড ঘটেছে, তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি।
এই বিভাগের আরো খবর
-
রিয়াজুল হক সাগর, রংপুর। আইজিপি মহোদয়ের নির্দেশনায় রংপুর রেঞ্জ ডিআইজি মোহাম্মদ আবদুল মাবুদের সভাপতিত্বে রংপুর বিভাগের আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও কার্যকরভাবে নিয়ন্ত্রণ...
-
আব্দুল্লাহ জেলা প্রতিনিধিঃযশোরের শার্শা উপজেলার রামচন্দ্রপুর গ্রামের সন্তান আবু হুরাইরা সাবিত মিশরের ঐতিহ্যবাহী ও বিশ্বখ্যাত আল-আযহার বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার সুযোগ পেয়েছেন।...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!