- প্রকাশিত: ৮ আগস্ট ২০২৫ ০৮:৩১ পিএম
“ফ্যাসিস্ট ফিরে আসে তাহলে দাড়ি টুপিওয়ালা মানুষ আর বাড়ীতে ঘুমাতে পারবে না”
স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : জামায়াতের কেন্দ্রীয় ইউনিট সদস্য ও গোপালগঞ্জ-২ আসনের জামায়াতের প্রার্থী অ্যাডভোকেট আজমল হোসেন সরদার বলেছেন, আগামীতে আল্লাহর আইন আর কোরআনের শাসন প্রতিষ্ঠার জন্য আমাদের ঐক্যবদ্ধভাবে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে। যাতে আগামীতে ভাল মানুষের শাসন চালু করা যায়। তা না হলে আবার যদি ফ্যাসিস্ট ফিরে আসে তাহলে দাড়ি টুপিওয়ালা মানুষ আর বাড়ীতে ঘুমাতে পারবে না।
আজ শুক্রবার (০৮ আগষ্ট) সন্ধ্যায় গোপালগঞ্জ শহরের সালেহিয়া আলীয়া মাদ্রাসায় অনুষ্ঠিত “জুলাই গন-অভ্যুত্থান পরবর্তি সময়ে আমাদের করণীয়” শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ইসলামী দলগুলোকে ঐক্যবদ্ধভাবে এক বাক্সে নির্বাচন করার আহবান জানিয়ে বিভিন্ন নেতারা বলেছেন, ১৬ বছর আন্দোলন সংগ্রামের মাধ্যমে ফ্যাসিস্ট সরকারের বিদায় হয়েছে।
জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও জেলা আমীর আধ্যাপক রেজাউল করিমরে সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় সালেহিয়া আলীয়া মাদ্রাসার অধ্যক্ষ মুফতি ড. আবু সাঈদ আব্দুল্লাহ, ইসলামী বাংলাদেশ গোপালগঞ্জ জেলা শাখার সভাপতি মাওলানা তসলিম হোসেন সরদার, লাল মিয়া সিটি কলেজের সহকারি অধ্যাপক ড. হায়দার আলী, জেলা কোর্ট মসজিদ মাদ্রাসার শিক্ষক মুফতি মাওলানা শফিকুল ইসলাম, গোপালগঞ্জ জজ কোর্টের সহকারি সরকারি কৌশলী অ্যাডভোকেট সোলায়মান সিদ্দিক, খেলাফত মসলিশ গোপালগঞ্জ জেলা শাখার সাধারন সম্পাদক জিয়াউর রহমান প্রমুখ বক্তব্য রাখেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জামায়াতে ইসলামী গোপালগঞ্জ জেলা শাখার সাধারন সম্পাদক মোহাম্মদ আল মাসুদ খান।
এ সভায় জামায়াতের ইসলামের বিভিন্ন পয্যায়ের নেতাকর্মিরা উপস্থিত ছিলেন। #
এই বিভাগের আরো খবর
-
বরিশালের বাবুগঞ্জ উপজেলায় উচ্চ ফলনশীল বিনা তোষাপাট-১ জাতের চাষাবাদ সম্প্রসারণে মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিনা)...
-
ভোলা।।ভোলা ভোলার চরনোয়াবাদ এলাকায় জমি সংক্রান্ত বিরোধের জেরে একটি অসহায় পরিবারকে পৈতৃক ভিটা থেকে উচ্ছেদের চেষ্টার অভিযোগ উঠেছে। প্রভাবশালী চক্রের...
-
নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ : গোপালগঞ্জে অভিযান চালিয়ে দক্ষিণ বাংলা গেষ্ট হাউজ থেকে ৫নারীসহ ১১জনকে আটক করেছে ভ্রাম্যমান আদালত। এসময় তাদেরকে...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!