- প্রকাশিত: ২৬ জানুয়ারি ২০২৬ ০৪:৩২ পিএম
ফ্রিল্যান্সিং-এ ফিউচার’ কর্মশালার মাধ্যমে তরুণ প্রজন্ম দেশকে এগিয়ে নিয়ে যাবে:মির্জা আব্বাস
মোঃ সাইফুল ইসলাম আকাশ
নিজস্ব প্রতিবেদক:
গত ২৪ জানুয়ারি ২০২৬ তারিখে রাজধানীর কাকরাইলস্থ ইনস্টিটিউশন অফ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইডিইবি) মিলনায়তনে এক্স সেন্ট্রালিয়ান কমিউনিটি আয়োজিত ‘ফ্রিল্যান্সিং-এ ফিউচার’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
কর্মশালায় GradLeap–এর লিড মেন্টর শাহরিয়ার জাহান রাফি প্রায় এক হাজারেরও অধিক শিক্ষার্থীকে ফ্রিল্যান্সিংয়ে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)-এর প্রয়োজনীয়তা, ব্যবহার পদ্ধতি এবং ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে বিস্তারিত প্রশিক্ষণ প্রদান করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন,বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।
প্রধান অতিথির বক্তব্যে তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন,আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আমার কোনো প্রতিশ্রুতি নেই,তোমাদের যখন যেটা প্রয়োজন হবে আমি তোমাদের জন্য সেটাই করব। এছাড়া তিনি শিক্ষার্থীদের ফ্রিল্যান্সিংয়ের পাশাপাশি খেলাধুলা ও সামাজিক কর্মকাণ্ডে অংশগ্রহণের জন্য উদ্বুদ্ধ করেন এবং মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে শিক্ষার্থীদের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে কঠোর প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,আফরোজা আব্বাস।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মির্জা ইয়াসির আব্বাস। তিনি নিজের ছাত্রজীবনের অভিজ্ঞতা থেকে ফ্রিল্যান্সিংয়ের গল্প শেয়ার করেন এবং সফলতা অর্জনের কৌশল নিয়ে মূল্যবান আলোচনা করেন।
GradLeap–এর মেন্টর ফারজানা করিম ফ্রিল্যান্সিংয়ে ইংরেজি ভাষার গুরুত্ব ও প্রয়োজনীয়তা নিয়ে বিস্তারিত প্রশিক্ষণ প্রদান করেন।
প্রশিক্ষণ শেষে GradLeap–এর পক্ষ থেকে পাঁচজন মেধাবী প্রশিক্ষণার্থীকে মোট প্রায় ২ লক্ষ টাকা মূল্যের শিক্ষাবৃত্তি প্রদান করা হয়। এছাড়া এক্স সেন্ট্রালিয়ান কমিউনিটি–এর পক্ষ থেকে অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের মাঝে একটি ল্যাপটপ, স্মার্টওয়াচ এবং পাওয়ার ব্যাংক পুরস্কার হিসেবে প্রদান করা হয়, যা প্রশিক্ষণার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহ সঞ্চার করে।
অনেক প্রশিক্ষণার্থী এই কর্মশালাকে অত্যন্ত ফলপ্রসূ বলে মন্তব্য করেন। তারা বলেন, মির্জা আব্বাসের অনুপ্রেরণামূলক বক্তব্য—বিশেষ করে নির্বাচনী প্রতিশ্রুতির পরিবর্তে প্রয়োজন অনুযায়ী সহায়তার আশ্বাস—তাদের মনে গভীর ছাপ ফেলেছে। এআই-ভিত্তিক ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ তাদের ক্যারিয়ারের নতুন দিগন্ত উন্মোচন করেছে। পুরস্কারপ্রাপ্তরা বিশেষ করে বৃত্তি ও গ্যাজেট পুরস্কার পেয়ে আনন্দ প্রকাশ করেন এবং বলেন, এগুলো তাদের ফ্রিল্যান্সিংয়ে আরও দক্ষতা অর্জনে সহায়ক হবে।
এই কর্মশালা ফ্রিল্যান্সিং ও এআই–সংক্রান্ত জ্ঞান ছড়িয়ে দেওয়ার পাশাপাশি যুবসমাজকে ইতিবাচক, সৃজনশীল ও স্বাবলম্বী হয়ে উঠতে উৎসাহিত করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।
দিনব্যাপী অনুষ্ঠান শেষে প্রশ্নোত্তর পর্বে শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন মির্জা আব্বাস এবং পরবর্তীতে পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।
এই বিভাগের আরো খবর
-
মোঃ সাইফুল ইসলাম আকাশনিজস্ব প্রতিবেদক,ভোলা:ভোলার বোরহানউদ্দিনে বড় মানিকা ইউনিয়নের ৮ নং ওয়ার্ডে চাঁদাবাজি, ভূমি দখল ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ তুলে...
-
যবিপ্রবি প্রতিনিধি:আবাসিক ও অনাবাসিক চার হাজারের বেশি শিক্ষার্থীকে নিয়ে কেন্দ্রীয় ইফতার মাহফিলের আয়োজন করেছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি)...
-
সোহাগ হাওলাদার, বরগুনা প্রতিনিধি:পবিত্র রমজান মাস উপলক্ষে বরগুনার বেতাগী উপজেলার কাজিরাবাদ ইউনিয়নে ২০০টি হতদরিদ্র পরিবারের মাঝে ইফতার ও সেহরি সামগ্রী...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!