- প্রকাশিত: ২৭ ফেব্রুয়ারি ২০২৬ ১২:৫৯ পিএম
ফাইবার অপটিক নেটওয়ার্কের ব্যবসার ক্যাবেল কেটে ফেলেছে দুর্বৃত্তরা
স্টাফ রিপোর্টারঃ
বরগুনায় জামায়াতে ইসলামীর পক্ষে নির্বাচন করায় ফাইবার অপটিক নেটওয়ার্কের ব্যবসার ক্যাবেল কেটে ফেলেছে দুর্বৃত্তরা।
গত ১৭/০২ /২০২৬ থেকে কয়েকদিন যাবৎ এমন ঘটনা ঘটছে বলে অভিযোগ করেন রুরাল নেটওয়ার্কের স্বত্বাধিকারী প্রতিষ্ঠান সৈয়দ এম এম শাফিন আহসান ।
বরগুনার বামনা উপজেলা পরিষদের সাবেক তিন বারের নির্বাচিত চেয়ারম্যান ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর রোকন (সাবেক) প্রতিষ্ঠাতা অধ্যক্ষ সৈয়দ মানজুরুর রব মুর্তাযা আহসান মামুন জামায়াতে ইসলামীর মনোনিত সংসদ সদস্য প্রার্থী ১১০ বরগুনা ২ এর নির্বাচন করায় তার ২ ছেলের রুরাল ইন্টারনেট ব্যবসার লাইনে এমন হামলা হয়েছে বলে দাবী করেন।
গত ২৬ ফেব্রুয়ারী (বৃহস্পতিবার) বিকাল ৫
ঘটিকায় বামনায় তাদের নিজ বাড়িতে সংবাদ সম্মলন করে এসব অভিযোগ করেন।
সংবাদ সম্মেলনে সৈয়দ নাহিন আহসান অভিযোগ করে বলেন, তাদের নিজ মালিকানাধীন ‘রুরাল নেট’ নামক ব্যবসা প্রতিষ্ঠানের আওতায় গত প্রায় ৮ বছর যাবৎ বামনা উপজেলার বিভিন্ন এলাকায় ইন্টারনেট সেবা প্রদান করে আসছে। এর আগে কখনও তাদের ইন্টারনেট লাইনের ক্যাবেল কাটা কিংবা অন্য কোন সমস্যায় পরতে হয়নি। তিনি তার বক্তব্যে বলেন, বিগত সময়ও আমরা রাজনৈতিকভাবে ক্ষমতার বিরোধী ছিলাম। তখনও এরকম কোন ঘটনা ঘটেনি। গত ৯/১০ দিন যাবৎ উপজেলার বিভিন্ন এলাকার ক্যাবেল কেটে টুকরো টুকরো করে ফেলছে দুর্বৃত্তরা। এতে প্রায় ৭-১০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলেও জানান তিনি
সংবাদ সম্মেলনে প্রশাসনের কাছে ন্যায় বিচার দাবি করেন এবং বামনা থানা কর্তৃক টহল টিমের কার্যক্রম বাড়ানোর দাবীও জানান।
এ ঘটনায় বামনা থানায় লিখিত অভিযোগ করেন ‘রুরাল নেট’ এর স্বত্ত্বাধিকারী সৈয়দ এম.এম. শাফিন আহসান। লিখিত অভিযোগে তিনি উল্লেখ করেন, গত কয়েকদিন থেকে আমাদের ইন্টারনেট লাইনের ক্যাবেল তার ও যন্ত্রাংশ কেটে ফেলেছে দুর্বৃত্তরা। এতে ৫ শতাধিক গ্রাহক ক্ষতিগ্রস্থ্য হয়েছে মর্মে বক্তব্যে উল্লেখ করেন। তিনি অভিযোগে বেশ কয়েকটি সিসি ক্যামেরার ফুটেজও দাখিল করার বিষয় উল্লেখ করেন।
অভিযোগের বিষয় বামনা থানা অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ আল মামুন এর নিকট জানতে চাইলে তিনি বলেন, ঘটনার বিষয় লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত চলছে। তদন্ত শেষে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।
এই বিভাগের আরো খবর
-
যবিপ্রবি প্রতিনিধি:দেশে ডেঙ্গুর প্রকোপ বিবেচনায় শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বাড়াতে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন শুরু করেছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের...
-
রিয়াজুল হক সাগর, রংপুর। আইজিপি মহোদয়ের নির্দেশনায় রংপুর রেঞ্জ ডিআইজি মোহাম্মদ আবদুল মাবুদের সভাপতিত্বে রংপুর বিভাগের আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও কার্যকরভাবে নিয়ন্ত্রণ...
-
আব্দুল্লাহ জেলা প্রতিনিধিঃযশোরের শার্শা উপজেলার রামচন্দ্রপুর গ্রামের সন্তান আবু হুরাইরা সাবিত মিশরের ঐতিহ্যবাহী ও বিশ্বখ্যাত আল-আযহার বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার সুযোগ পেয়েছেন।...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!