- প্রকাশিত: ১৪ অক্টোবর ২০২৫ ০৫:০২ পিএম
এমপিওভুক্ত শিক্ষকদের ন্যায্য দাবিতে মানববন্ধন
মাসুদ রেজা ফয়সালঃ
বে-সরকারি শিক্ষা প্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের ন্যায্য দাবির বাস্তবায়ন এবং ঢাকায় আন্দোলনরত শিক্ষকদের উপর হেনস্তা ও নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার (১৪ অক্টোবর ২০২৫) বেলা ১১টায় বরগুনার বামনা উপজেলার শহীদ মিনার সংলগ্ন সৃতিসৌধ চত্বরে এ মানববন্ধনের আয়োজন করেন উপজেলার বেসরকারি স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীরা।
মানববন্ধনে বক্তারা শিক্ষক-কর্মচারীদের জন্য ২০% বাড়ি ভাড়া, ১৫০০.০০ টাকা চিকিৎসা ভাতা এবং কর্মচারীদের ৭৫% উৎসব ভাতা প্রদানের প্রজ্ঞাপন দ্রুত জারির দাবি জানান।
প্রভাষক মোঃ জাকির হোসাইনের সঞ্চালনায় ঘন্টাব্যাপী মানববন্ধনে বক্তব্য রাখেন—
বামনা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও বেগম ফায়জুন্নেসা মহিলা ডিগ্রি কলেজের প্রতিষ্ঠাতা অবসরপ্রাপ্ত অধ্যক্ষ সৈয়দ মানজুরুর রব মুর্তাযা আহসান,
বাংলাদেশ জামায়াতে ইসলামীর বামনা উপজেলা আমির হাফেজ মাওলানা মোঃ সাইদুর রহমান,
বেগম ফায়জুন্নেসা মহিলা ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ হাবিবুর রহমান,
বামনা সদর আর রশিদ ফাযিল মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা আবুল কালাম আজাদ,
ডৌয়াতলা ওয়াজেদ আলী খান ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক মোঃ নুর হোসেন,
খোলপটুয়া মাহমুদিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আবু জাফর,
লক্ষীপুরা দাখিল মাদ্রাসার সুপার মাওলানা মফিদুল ইসলাম এবং
লতাবুনিয়া মাধ্যমিক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মাওলানা মাহবুবুর রহমান প্রমুখ।
বক্তারা বলেন, শিক্ষকদের ন্যায্য দাবিগুলো উপেক্ষা করে তাদের প্রতি অবিচার করা হচ্ছে। অবিলম্বে দাবি বাস্তবায়ন না হলে আরও কঠোর আন্দোলনের ঘোষণা দেন তারা।
এই বিভাগের আরো খবর
-
নিজস্ব প্রতিবেদক:শুক্রবার ছুটির দিন বিকেলে আন্তর্জাতিক কসমেটিকস প্রদর্শনী ‘কসমেটিকা ঢাকা ২০২৬’-এর দ্বিতীয় দিনে রিমার্ক-হারল্যানের প্যাভিলিয়ন ঘুরে দেখলেন জনপ্রিয় অভিনেত্রী সাবিলা...
-
বরিশাল সাংবাদিক ফোরাম (বিএসএফ)-এর অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য ও কার্যনির্বাহী কমিটির সদস্য প্রয়াত সাংবাদিক এম মিরাজ হোসাইনের রুহের মাগফিরাত কামনায় দোয়া...
-
একটি চুক্তি কতটা দীর্ঘস্থায়ী হতে পারে? আর দুই দেশের সম্পর্কের মৌলিক পরিবর্তন ঘটলে সেই চুক্তির সুবিধা কি আগের মতো বহাল...
-
ব্যাচেলর অব মেডিসিন অ্যান্ড ব্যাচেলর অব সার্জারি (এমবিবিএস) পরীক্ষার ফলাফলে ১ম ব্যাচেই প্রশংসনীয় সাফল্য অর্জন করেছে বরিশাল বিভাগে প্রতিষ্ঠিত প্রথম...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!